‘কৃষক লিগ’ তকমার জবাব দিল পিএসজি—চ্যাম্পিয়নস লিগের ফাইনালে!
“আমরা তো কৃষক লিগ, না?”—ম্যাচ শেষে মজা করলেন পিএসজি কোচ লুইস এনরিকে। কিন্তু এই কথার ভেতরেই ছিল তীক্ষ্ণ জবাব। লিগ আঁ–কে যারা ‘ফারমার্স লিগ’ বলে তাচ্ছিল্য করে, তাদের মুখে চুনকালি মেখে এবার চ্যাম্পিয়নস লিগের ফাইনালে জায়গা করে নিয়েছে প্যারিসের দলটি। চার জায়ান্ট কুপোকাত এই মৌসুমে পিএসজি হারিয়েছে ইংলিশ প্রিমিয়ার লিগের চার কুলীন ক্লাব—ম্যানচেস্টার সিটি, লিভারপুল,…
