ভারত-বাংলাদেশ সম্পর্ক জোরদারের অঙ্গীকার: পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বিদায়ী ভারতীয় হাইকমিশনারের সাক্ষাৎ
বাংলাদেশ ও ভারতের মধ্যে বিদ্যমান দ্বিপাক্ষিক সম্পর্ক এবং পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিষয়ে সহযোগিতা আরও জোরদার করার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছে উভয় দেশ। সোমবার (৪ মে) পররাষ্ট্রমন্ত্রী খালিলুর রহমানের সঙ্গে বাংলাদেশে নিযুক্ত ভারতের বিদায়ী হাইকমিশনার প্রণয় ভার্মার এক সৌজন্য সাক্ষাতে এই অঙ্গীকার করা হয়। ভারতীয় হাইকমিশন থেকে পাঠানো এক বিবৃতিতে এই তথ্য জানানো হয়েছে। সাক্ষাৎকালে হাইকমিশনার প্রণয় ভার্মা…
