জাতীয় নির্বাচন পর্যন্ত ব্যাংকারদের বিদেশ ভ্রমণে বাংলাদেশ ব্যাংকের নিষেধাজ্ঞা
জাতীয় নির্বাচন অনুষ্ঠিত না হওয়া পর্যন্ত দেশের ব্যাংক কর্মকর্তা-কর্মচারীদের বিদেশ ভ্রমণে না যাওয়ার নির্দেশ দিয়েছে বাংলাদেশ ব্যাংক। আজ জারি করা এক পরিপত্রে জানানো হয়, ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (এমডি), সিইওসহ সব স্তরের কর্মকর্তা-কর্মচারীর ক্ষেত্রেই এই নিষেধাজ্ঞা প্রযোজ্য হবে। তবে পরিপত্রে বলা হয়েছে, একান্ত প্রয়োজন হলে বিদেশ ভ্রমণের অনুমতি দেওয়া হতে পারে। যেমন—চিকিৎসা, তীর্থযাত্রা কিংবা জরুরি অফিসিয়াল কাজ।…
