শনিবার ওসমান হাদির কবর জিয়ারত ও আহতদের দেখতে হাসপাতালে যাবেন তারেক রহমান
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আগামীকাল শনিবার (২৭ ডিসেম্বর) ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান বিন হাদির কবর জিয়ারত করবেন। শুক্রবার দলীয় সূত্র নিশ্চিত করেছে যে, শনিবার বেলা ১১টায় তিনি এই জিয়ারত কর্মসূচিতে অংশ নেবেন। এ সময় তার সঙ্গে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ দলের শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত থাকবেন। শনিবারের দিনব্যাপী কর্মসূচির অংশ হিসেবে কবর…
