গুলিবিদ্ধ শরিফ ওসমান হাদির ভাইয়ের সঙ্গে প্রধান উপদেষ্টার ফোনালাপ: সর্বোত্তম চিকিৎসার আশ্বাস
ঢাকা-৮ আসনের স্বতন্ত্র প্রার্থী শরিফ ওসমান হাদির ওপর হামলার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছেন প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস। গুলিবিদ্ধ হাদির ভাই ওমর বিন হাদির সঙ্গে শুক্রবার (১২ ডিসেম্বর) রাত ৯টায় টেলিফোনে কথা বলার সময় তিনি এ উদ্বেগ প্রকাশ করেন। ফোনালাপে প্রধান উপদেষ্টা বলেন, শরিফ ওসমান হাদির ওপর সন্ত্রাসী হামলার ঘটনায় উপদেষ্টা পরিষদ গভীরভাবে উদ্বিগ্ন…
