খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় নেত্রকোনার মন্দিরে সনাতন ধর্মাবলম্বীদের বিশেষ প্রার্থনা ও গীতা পাঠ
গুরুতর অসুস্থ অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার আশু রোগমুক্তি কামনায় বিশেষ প্রার্থনা ও ধর্মীয় অনুষ্ঠানের আয়োজন করেছেন নেত্রকোনার দুর্গাপুর উপজেলার সনাতন ধর্মাবলম্বীরা। শনিবার (৬ ডিসেম্বর) বিকেলে উত্তরপাড়া শিববাড়ি সেবা সংঘ মন্দিরে এই বিশেষ আয়োজন করা হয়। এ সময় সনাতন ধর্মাবলম্বীরা সারিবদ্ধভাবে বসে শ্রীমদ্ভাগবত গীতা পাঠ করেন এবং পাঠ শেষে…
