সাবেক নৌবাহিনী প্রধান মাহবুব আলী খানের দোয়া মাহফিলে অংশ নিলেন প্রধানমন্ত্রী
বাংলাদেশ নৌবাহিনীর সাবেক প্রধান এবং বীর মুক্তিযোদ্ধা রিয়ার অ্যাডমিরাল (অব.) মাহবুব আলী খানের ৪২তম শাহাদত বার্ষিকী উপলক্ষে বিশেষ দোয়া মাহফিল ও ইসলামী আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৬ আগস্ট) রাজধানীর ধানমন্ডিস্থ ‘মাহবুব ভবন’-এ এই দোয়া মাহফিল ও ইসলামী আলোচনার আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান, মরহুমের কন্যা ও প্রধানমন্ত্রীর সহধর্মিণী ডা. জুবাইদা রহমান…
