গণমাধ্যমকে নিয়ন্ত্রণ নয়, নিয়মতান্ত্রিক কাঠামোর মধ্যে আনা প্রয়োজন: তথ্য ও সম্প্রচারমন্ত্রী
গণমাধ্যমকে নিছক নিয়ন্ত্রণ (Control) না করে একটি সুনির্দিষ্ট নিয়মতান্ত্রিক কাঠামোর (Regulation) আওতায় আনা প্রয়োজন বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন। তিনি বলেন, সুশাসন ও যথাযথ কাঠামোর অভাব থাকলে গণমাধ্যমকে ব্যবসায়িক স্বার্থ কিংবা দরকষাকষির হাতিয়ার হিসেবে ব্যবহার করার ক্ষতিকর প্রবণতা তৈরি হয়, যা গণমাধ্যমের স্বাধীনতা ও বিশ্বাসযোগ্যতা বিনষ্ট করে। শুক্রবার (৭ আগস্ট) রাজধানীর একটি…
