পাসপোর্টের জলছাপে যুক্ত হচ্ছে জুলাই অভ্যুত্থানের শহীদ আবু সাঈদ, মুগ্ধ ও ওয়াসিমের ছবি
বাংলাদেশের সাধারণ পাসপোর্টের ভেতরের পাতার জলছাপে বড় ধরনের পরিবর্তন আনছে সরকার। ২০২৪ সালের জুলাই গণ-অভ্যুত্থানে শহীদ হওয়া আবু সাঈদ, মীর মাহফুজুর রহমান মুগ্ধ ও মোহাম্মদ ওয়াসিমের ছবি এবার আন্তর্জাতিক এই ভ্রমণ নথিতে যুক্ত করা হচ্ছে। রোববার (১৯ জুলাই) স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে জারি করা এক বিশেষ প্রজ্ঞাপনে পাসপোর্টের নতুন এই অনুমোদিত নকশার বিষয়টি জানানো হয়। প্রজ্ঞাপনের…
