‘সাময়িক স্বস্তি নয়, চাপিয়ে দেওয়া যুদ্ধের স্থায়ী সমাধান চায় ইরান’: পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি
মধ্যপ্রাচ্যে বর্তমানে চলমান উত্তপ্ত পরিস্থিতি নিয়ে নিজেদের কঠোর ও চূড়ান্ত অবস্থানের কথা জানিয়েছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি। তিনি স্পষ্ট করে বলেছেন, তেহরান বর্তমানে তাদের ওপর চাপিয়ে দেওয়া এই ‘অবৈধ যুদ্ধ’ বন্ধের জন্য কেবল সাময়িক কোনো সমঝোতা নয়, বরং একটি চূড়ান্ত এবং দীর্ঘস্থায়ী সমাধানের ওপর গুরুত্ব দিচ্ছে। শনিবার (৪ এপ্রিল) সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স-এ দেওয়া এক…
