ইরান যুদ্ধ ‘ঈশ্বরের পরিকল্পনা’: মার্কিন সেনাদের উগ্র খ্রিষ্টান ধর্মীয় বয়ান দেওয়ার অভিযোগ
ইরানের বিরুদ্ধে চলমান সামরিক উত্তেজনাকে কেন্দ্র করে মার্কিন সশস্ত্র বাহিনীতে উগ্র ধর্মীয় বয়ান ছড়িয়ে দেওয়ার এক চাঞ্চল্যকর তথ্য সামনে এসেছে। ব্রিটিশ সংবাদমাধ্যম ‘দ্য গার্ডিয়ান’-এর এক প্রতিবেদনে জানানো হয়েছে, মার্কিন সামরিক কমান্ডাররা ইরান যুদ্ধকে জায়েজ করতে সেনাদের সামনে বাইবেলে বর্ণিত ‘শেষ জমানা’ বা ‘আর্মাগেডন’-এর তত্ত্ব তুলে ধরছেন। যুক্তরাষ্ট্রভিত্তিক পর্যবেক্ষণকারী সংস্থা মিলিটারি রিলিজিয়াস ফ্রিডম ফাউন্ডেশন (এমআরএফএফ) জানিয়েছে,…
