১১ দলীয় জোট ছেড়ে ২৬৮ আসনে একক নির্বাচনের ঘোষণা ইসলামী আন্দোলনের
জামায়াতে ইসলামীসহ ১১ দলের নির্বাচনি ঐক্য থেকে বেরিয়ে আসার ঘোষণা দিয়েছে চরমোনাই পীরের নেতৃত্বাধীন দল ইসলামী আন্দোলন বাংলাদেশ। আগামী নির্বাচনে দলটি ২৬৮টি আসনে এককভাবে প্রতিদ্বন্দ্বিতা করার সিদ্ধান্ত নিয়েছে। শুক্রবার (১৬ জানুয়ারি) বিকেলে দলের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে ইসলামী আন্দোলন বাংলাদেশের যুগ্ম মহাসচিব ও মুখপাত্র মাওলানা গাজী আতাউর রহমান এই আনুষ্ঠানিক ঘোষণা দেন। তিনি…
