ত্রয়োদশ সংসদের মূলনীতি: ‘করবো কাজ, গড়বো দেশ, সবার আগে বাংলাদেশ’
ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনের সভাপতির দায়িত্ব পালন করছেন বিএনপির স্থায়ী কমিটির প্রবীণ সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন। বৃহস্পতিবার (১২ মার্চ) বেলা ১১টায় সংসদের ঐতিহাসিক প্রথম অধিবেশন শুরু হওয়ার পর তিনি এই দায়িত্ব গ্রহণ করেন। দায়িত্ব পালনের সুযোগ পেয়ে তিনি নিজেকে অত্যন্ত সম্মানিত বোধ করছেন বলে উল্লেখ করেন। অধিবেশনের শুরুতে সংসদ নেতা ও প্রধানমন্ত্রী জনাব…
