বাংলাদেশের ভ্রমণ সতর্কতা কমাল যুক্তরাষ্ট্র, লেভেল-৩ থেকে নেমে এলো ২-এ
বাংলাদেশের সার্বিক নিরাপত্তা পরিস্থিতি বিবেচনায় নিয়ে ভ্রমণ সতর্কতা (ট্রাভেল অ্যাডভাইজরি) হালনাগাদ করেছে যুক্তরাষ্ট্র। দেশটির সর্বশেষ মূল্যায়নে বাংলাদেশকে ‘লেভেল-৩’ (পুনর্বিবেচনা করে ভ্রমণ) থেকে কমিয়ে ‘লেভেল-২’ (অতিরিক্ত সতর্কতা অবলম্বন করে ভ্রমণ)-এ নামিয়ে আনা হয়েছে। এর মাধ্যমে যুক্তরাষ্ট্রের পর্যালোচনায় বাংলাদেশ এখন ভ্রমণের জন্য আগের চেয়ে অধিক নিরাপদ হিসেবে প্রতিফলিত হলো। বৃহস্পতিবার ঢাকায় পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান এবং যুক্তরাষ্ট্রের…
