সাজাপ্রাপ্ত শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে এনে বিচারের মুখোমুখি করতে সরকার বদ্ধপরিকর: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

জুলাই অভ্যুত্থানকেন্দ্রিক মানবতাবিরোধী অপরাধের মামলায় দণ্ডিত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে এনে সাজা কার্যকর করতে বর্তমান সরকারের কূটনৈতিক ও আইনি প্রচেষ্টা অব্যাহত রয়েছে। বুধবার (১ জুলাই) পররাষ্ট্র মন্ত্রণালয়ে সমসাময়িক বিভিন্ন জাতীয় ও আন্তর্জাতিক বিষয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম এই প্রত্যয় ব্যক্ত করেন। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হস্তান্তরের অগ্রগতির বিষয়ে জানতে…

Read More

রাশিয়া ও কানাডা থেকে ৩৫১ কোটি টাকায় ৭৫ হাজার টন এমওপি সার কিনছে সরকার

দেশের কৃষি উৎপাদনে অন্যতম গুরুত্বপূর্ণ উপকরণ মিউরিয়েট অব পটাশ (এমওপি) সারের সরবরাহ স্বাভাবিক রাখতে বড় উদ্যোগ নিয়েছে সরকার। রাশিয়া ও কানাডা থেকে জি-টু-জি (সরকার-টু-সরকার) প্রক্রিয়ায় মোট ৭৫ হাজার টন এমওপি সার আমদানির দুটি পৃথক প্রস্তাব অনুমোদন দেওয়া হয়েছে। এই পরিমাণ সার ক্রয়ে সরকারের মোট ব্যয় হবে আনুমানিক ৩৫১ কোটি ২৬ লাখ টাকা। বুধবার (১ জুলাই)…

Read More

সংস্কৃতি, ক্রীড়া ও মেধার মেলবন্ধনে আধুনিক কর্মমুখী শিক্ষা ব্যবস্থা গড়ছে সরকার: মাহদী আমিন

প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান দেশে এমন একটি আধুনিক শিক্ষা ব্যবস্থা চান, যেখানে শুধু পাঠ্যবই নয়; বরং শিক্ষাক্রমের ভেতরেই সংস্কৃতি, ক্রীড়া এবং শিক্ষার্থীর সুপ্ত প্রতিভার বিকাশের জন্য উপযুক্ত প্ল্যাটফর্ম থাকবে। শিক্ষার্থীরা যাতে কেবল চাকরিপ্রার্থী না হয়ে ভবিষ্যতে দক্ষ কর্মসংস্থান ও সফল উদ্যোক্তা হিসেবে গড়ে উঠতে পারে, সেই লক্ষ্যেই সরকার কাজ করছে। সোমবার (২৯ জুন) বিকালে রাজধানীর…

Read More

৪৫ মাস পর ৩৭ বিলিয়ন ডলার ছাড়াল দেশের গ্রস রিজার্ভ, স্বস্তি ফিরছে অর্থনীতিতে

দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভে বড় ধরনের সুসংবাদ এসেছে। দীর্ঘ প্রায় ৪৫ মাস পর মোট বা গ্রস রিজার্ভ আবারও ৩৭ বিলিয়ন ডলারের মাইলফলক অতিক্রম করেছে। সোমবার দিন শেষে দেশের গ্রস রিজার্ভের পরিমাণ দাঁড়িয়েছে ৩৭ দশমিক ০৫ বিলিয়ন মার্কিন ডলারে। বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ হালনাগাদ তথ্য অনুযায়ী, আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) বিপিএম-৬ পদ্ধতি অনুসরণ করে হিসাব করায় বর্তমানে…

Read More

বাংলাদেশে ১২ হাজার ৫০০ কোটি টাকা বিনিয়োগ করতে চায় বাংলালিংকের স্বত্বাধিকারী ভিওন গ্রুপ

বাংলাদেশের টেলিকম ও সম্ভাবনাময় ডিজিটাল খাতে ১০০ কোটি মার্কিন ডলার বা সমপরিমাণ প্রায় ১২ হাজার ৫০০ কোটি টাকা বিনিয়োগ করতে চায় মোবাইল অপারেটর বাংলালিংকের স্বত্বাধিকারী প্রতিষ্ঠান ভিওন গ্রুপ। এ লক্ষ্যে ‘এখনই বাংলাদেশে বিনিয়োগ করুন’ শীর্ষক বিশেষ প্রচারের মাধ্যমে সরকারি-বেসরকারি অংশীদারত্বে (পিপিপি) এই বিশাল বিনিয়োগের আনুষ্ঠানিক প্রস্তাব দিয়েছে তারা। সোমবার (২৯ জুন) প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের…

Read More

আইএমএফের কর্মসূচি থেকে বাংলাদেশ ‘শূন্য হাতে’ ফেরেনি: সংসদে অর্থমন্ত্রী

আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) কর্মসূচি থেকে বাংলাদেশ সরকার ‘শূন্য হাতে’ ফেরেনি বলে জানিয়েছেন অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। সোমবার (২৯ জুন) জাতীয় সংসদে ২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেটের ওপর সমাপনী বক্তব্যে অংশ নিয়ে অর্থমন্ত্রী এই মন্তব্য করেন। পূর্ববর্তী সরকারের আমলে আইএমএফের কাছ থেকে নেওয়া বিভিন্ন কর্মসূচির কঠোর সমালোচনা করে আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন,…

Read More

কর্ণফুলী টানেলে আয়ের চেয়ে রক্ষণাবেক্ষণ ব্যয় দ্বিগুণ: সংসদে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী

চট্টগ্রামের কর্ণফুলী টানেলের পরিচালনা ও রক্ষণাবেক্ষণে মাসিক যে ব্যয় হয়, তা টোল থেকে প্রাপ্ত মোট আয়ের প্রায় দ্বিগুণ বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতু এবং রেলপথমন্ত্রী শেখ রবিউল আলম। সোমবার জাতীয় সংসদ অধিবেশনের নির্ধারিত প্রশ্নোত্তর পর্বে অংশ নিয়ে তিনি এই তথ্য জানান। মন্ত্রী জানান, বর্তমানে গড়ে প্রতি মাসে এই টানেলের টোল থেকে সরকারের আয় হয়…

Read More

জুন মাসে অতিরিক্ত বিদ্যুৎ বিলের অভিযোগ: বিতরণ সংস্থাগুলোকে তদন্তের নির্দেশ বিদ্যুৎ বিভাগের

চলতি জুন মাসে অন্যান্য স্বাভাবিক মাসের তুলনায় গ্রাহক পর্যায়ে অতিরিক্ত বিদ্যুৎ বিলের অভিযোগ পাওয়া গেছে। গ্রাহকদের এই ভোগান্তি ও হয়রানি কমাতে পুরো বিষয়টি জরুরিভিত্তিতে তদন্ত করে প্রয়োজনীয় আইনি ও প্রশাসনিক ব্যবস্থা নিতে দেশের সব বিদ্যুৎ বিতরণ সংস্থা এবং কোম্পানিগুলোকে নির্দেশ দিয়েছে বিদ্যুৎ বিভাগ। সোমবার (২৯ জুন) বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের তথ্য ও জনসংযোগ…

Read More

এনবিআরের নীতি নির্ধারণ ও বাস্তবায়ন আলাদা করে আমলাতন্ত্রমুক্ত করা হবে: পরিকল্পনা প্রতিমন্ত্রী

জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) রাজস্ব আদায়ের নীতি নির্ধারণ এবং বাস্তবায়ন প্রক্রিয়াকে আলাদা করা হবে বলে জানিয়েছেন পরিকল্পনা প্রতিমন্ত্রী জোনায়েদ সাকি। তিনি উল্লেখ করেন, নীতি নির্ধারণী জায়গাকে পুরোপুরি ‘আমলাতন্ত্র’ মুক্ত করে এই বিষয়ক বিশেষজ্ঞদের নিয়ে নতুন নীতি নির্ধারণী কাঠামো তৈরি করা হবে। দেশে বর্তমানে রাজস্ব আদায়ের অন্যতম প্রধান সংকটটি রাজস্ব নীতির জায়গাতেই রয়ে গেছে বলেও তিনি…

Read More

আগামী দুই মাসের মধ্যে জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে রূপপুরের ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ: বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী

দেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র রূপপুর থেকে আর মাত্র দুই মাসের মধ্যে জাতীয় গ্রিডে বিদ্যুৎ সরবরাহ শুরু হতে যাচ্ছে। উৎপাদনের সবশেষ ও চূড়ান্ত জটিল ধাপ পেরিয়ে আগামী আগস্ট মাসের শেষ নাগাদ কেন্দ্রটি থেকে প্রথমবারের মতো প্রায় ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে যুক্ত হবে। রোববার (২৮ জুন) জাতীয় সংসদে জামালপুর-৩ আসনের সংসদ সদস্য মোস্তাফিজুর রহমান বাবুলের এক…

Read More