পল্লবীতে শিশু রামিসা হত্যা: ডিএনএ ও ময়নাতদন্ত রিপোর্ট হস্তান্তর, আজই চার্জশিট জমার সম্ভাবনা
রাজধানীর পল্লবীতে সাত বছর বয়সি স্কুলছাত্রী রামিসা আক্তারকে ধর্ষণের পর নৃশংসভাবে হত্যার ঘটনার তদন্তে বড় অগ্রগতি হয়েছে। মামলার ডিএনএ প্রোফাইলিং, ময়নাতদন্ত ও ভিসেরা রিপোর্ট হাতে পেয়েছেন তদন্তকারী কর্মকর্তা। পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) ফরেনসিক ইউনিট থেকে এই গুরুত্বপূর্ণ রিপোর্টগুলো হস্তান্তর করা হয়েছে। শনিবার (২৩ মে) সিআইডির বিশেষ পুলিশ সুপার (মিডিয়া) জসীম উদ্দিন খান এই তথ্য…
