শাহবাগে শনিবার গণজমায়েতের ঘোষণা, চলবে ব্লকেড আন্দোলন
আওয়ামী লীগকে নিষিদ্ধ এবং দলীয় নেতাদের আন্তর্জাতিক ট্রাইব্যুনালে বিচারের দাবিতে রাজধানী শাহবাগে শনিবার (১০ মে) বিকেলে গণজমায়েতের ডাক দিয়েছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। শুক্রবার (৯ মে) রাত ১১টার দিকে চলমান ব্লকেড কর্মসূচি থেকে এই ঘোষণা দেন এনসিপির মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ। তিনি বলেন, “আওয়ামী লীগ একটি সন্ত্রাসী সংগঠন, যারা দলগতভাবে হত্যাকাণ্ডে জড়িত। এদের নিষিদ্ধ করে…
