তারেক রহমানের সঙ্গে রিকশা, ভ্যান, অটোচালকদের মতবিনিময়
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের সঙ্গে মতবিনিময় করেছেন রিকশা, ভ্যান ও ব্যাটারিচালিত অটোরিকশাচালকদের প্রতিনিধিরা। মঙ্গলবার (১৩ জানুয়ারি) রাত নয়টার দিকে রাজধানীর গুলশানে বিএনপির চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এই বিশেষ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। বিএনপির মিডিয়া সেল সূত্রে জানা গেছে, গুলশান কার্যালয়ের নিচতলায় এই সভার আয়োজন করা হয়েছিল। সভার একপর্যায়ে তারেক রহমান আমন্ত্রিত চালক নেতাদের প্রত্যেকের কাছে…
