উপদেষ্টা পরিষদ থেকে সদ্য পদত্যাগ: ঢাকা-১০ আসনে স্বতন্ত্র প্রার্থী হচ্ছেন আসিফ মাহমুদ
উপদেষ্টা পরিষদ থেকে সদ্য পদত্যাগ করা উপদেষ্টা আসিফ মাহমুদ আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করার ঘোষণা দিয়েছেন। শুক্রবার (১২ ডিসেম্বর) তিনি তাঁর ভেরিফায়েড ফেসবুক পেজে একটি ভিডিও বার্তার মাধ্যমে এই ঘোষণা দেন। আসিফ মাহমুদ ঢাকা-১০ আসন থেকে নির্বাচন করবেন, যা ধানমন্ডি, কলাবাগান, হাজারীবাগ, নিউমার্কেট এবং কামরাঙ্গীরচরের একাংশ নিয়ে গঠিত। নিজের প্রার্থিতার…
