কম্বোডিয়ার সাইবার স্ক্যাম সেন্টার থেকে উদ্ধার আরও ৫৪ বাংলাদেশি দেশে ফিরলেন

কম্বোডিয়ার বিভিন্ন সাইবার স্ক্যাম কম্পাউন্ড থেকে উদ্ধার হওয়া আরও ৫৪ জন বাংলাদেশি নাগরিক দেশে ফিরেছেন। আজ শনিবার (১৩ জুন) দুপুরে থাই এয়ারওয়েজের একটি বিশেষ ফ্লাইটে এই ৫৪ জন হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান। এর আগে গতকাল আরও ৩৭ জন বাংলাদেশি একইভাবে দেশে ফিরেছিলেন। এ নিয়ে গত দুই দিনে কম্বোডিয়া থেকে মোট ৯১ জন বাংলাদেশি নাগরিক…

Read More

এস আলমের গাড়িতে চড়া নিয়ে জাতীয় সংসদে স্বরাষ্ট্রমন্ত্রীর ব্যাখ্যা

ভারত থেকে দেশে ফেরার পর আলোচিত-সমালোচিত ব্যবসায়ী এস আলমের মালিকানাধীন গাড়িতে চড়ে নিজ এলাকায় যাওয়ার বিষয়ে জাতীয় সংসদে বিস্তারিত ব্যাখ্যা দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। বুধবার (১০ জুন) সংসদের অধিবেশনে এক আলোচনায় অংশ নিয়ে জামায়াতে ইসলামীর সংসদ সদস্য নজিবুর রহমান এই প্রসঙ্গটি উত্থাপন করেন। তিনি মন্তব্য করেন যে, স্বরাষ্ট্রমন্ত্রী ‘নুন খেয়ে’ কিছু করছেন। পরে নজিবুর রহমানের…

Read More

চীনে ‘চায়না মিডিয়া গ্রুপ’ সম্মেলনের উদ্বোধন করলেন তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন

চীনের চংচিং শহরে চায়না মিডিয়া গ্রুপের (সিএমজি) ৫ম সম্মেলনের উদ্বোধন করেছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন। বুধবার (১০ জুন) চীনা কমিউনিস্ট পার্টির পলিটিক্যাল ব্যুরোর সদস্য ও চীনের উপতথ্যমন্ত্রীসহ অন্যান্য বৈশ্বিক প্রতিনিধিদের উপস্থিতিতে তিনি এই আন্তর্জাতিক সম্মেলনের উদ্বোধন করেন। চীনের কৃত্রিম বুদ্ধিমত্তার শহর হিসেবে পরিচিত চংচিংয়ে আয়োজিত এবারের সম্মেলনের মূল প্রতিপাদ্য নির্ধারণ করা হয়েছে…

Read More

বাংলাদেশের চমৎকার হজ ব্যবস্থাপনার ভূয়সী প্রশংসা করলেন সৌদি হজমন্ত্রী

চলতি বছর বাংলাদেশের হজ ব্যবস্থাপনার বিশেষ প্রশংসা করেছেন সৌদি আরবের হজ ও উমরাহমন্ত্রী তৌফিক বিন ফাউজান আল রাবিয়াহ। বাংলাদেশের হজ ব্যবস্থাপনায় চমৎকার দক্ষতা ও সুশৃঙ্খলতার প্রতিফলন ঘটেছে বলে তিনি মন্তব্য করেন। বুধবার (১০ জুন) সৌদি আরবের রিয়াদে অবস্থিত ‘দ্য পিলগ্রিমস এক্সপেরিয়েন্স প্রোগ্রাম সেন্টারে‌’ বাংলাদেশের ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জাল হোসাইন কায়কোবাদের সঙ্গে এক দ্বিপক্ষীয় বৈঠকে তিনি…

Read More

দুর্গম এলাকার সফল শিক্ষা মডেল জাতীয় পর্যায়ে সম্প্রসারণ করা হবে: ববি হাজ্জাজ

দেশের বিভিন্ন অঞ্চলে বেসরকারি ও উন্নয়ন সংস্থাগুলোর উদ্ভাবনী শিক্ষা উদ্যোগগুলো জাতীয় পর্যায়ে সম্প্রসারণে সরকার কাজ করতে আন্তরিকভাবে আগ্রহী বলে জানিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ। বিশেষ করে জলবায়ু ঝুঁকিপূর্ণ ও দুর্গম এলাকার শিশুদের শিক্ষার সুযোগ নিশ্চিত করতে সফল মডেলগুলোকে বৃহত্তর পরিসরে বাস্তবায়নের উদ্যোগ নেওয়া হবে, যাতে দেশের প্রতিটি ঘরে শিক্ষা ও দক্ষতার আলো ছড়িয়ে…

Read More

বৈদেশিক বিনিয়োগ আনলে মিলবে দেড় শতাংশ কমিশন, সংসদে প্রধানমন্ত্রীর ঘোষণা

দেশে সরাসরি বৈদেশিক বিনিয়োগ (এফডিআই) বৃদ্ধির লক্ষ্যে বিশেষ প্রণোদনা ঘোষণা করেছেন প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান। এখন থেকে কোনো ব্যক্তি—তিনি বাংলাদেশি হোন বা বিদেশি—দেশে বৈদেশিক বিনিয়োগ নিয়ে এলে মোট বিনিয়োগের ওপর দেড় শতাংশ (১.৫%) কনসালটেন্সি ফি বা কমিশন পাবেন। বুধবার (১০ জুন) জাতীয় সংসদে নির্ধারিত প্রশ্নোত্তর পর্বে সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য জোহরাত আদিব চৌধুরীর এক…

Read More

নারীদের অবদান অনস্বীকার্য, তবে অধিকার ও নেতৃত্বের সুযোগ আরও বাড়ানো প্রয়োজন: ড. মঈন খান

দেশের অর্থনৈতিক উন্নয়ন ও উৎপাদনশীল খাতগুলোতে নারীদের অংশগ্রহণ দিন দিন বৃদ্ধি পেলেও তাদের অধিকার ও নেতৃত্বের সুযোগ আরও সম্প্রসারণের প্রয়োজন রয়েছে বলে জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. মঈন খান। বাংলাদেশের অর্থনীতিকে এগিয়ে নেওয়ার ক্ষেত্রে বিশেষ করে তৈরি পোশাক শিল্পে কর্মরত লাখো নারী দেশের রপ্তানি আয় ও প্রবৃদ্ধিতে উল্লেখযোগ্য অবদান রাখছেন বলে তিনি উল্লেখ করেন।…

Read More

বিশ্ববাজারে প্রতিযোগিতায় টিকতে টেকসই উৎপাদন পদ্ধতি জরুরি: প্রধানমন্ত্রী

বিশ্ববাজারে প্রতিযোগিতায় টিকতে টেকসই উৎপাদন পদ্ধতি গ্রহণ করা জরুরি বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান। মঙ্গলবার (৯ জুন) বিশ্ব অ্যাক্রেডিটেশন দিবস উপলক্ষে সোমবার (৮ জুন) গণমাধ্যমে পাঠানো এক বাণীতে তিনি এসব কথা বলেন। প্রধানমন্ত্রী বলেন, প্রতি বছর এই দিবসটি আমাদের প্রাত্যহিক জীবনের পণ্য ও সেবার নিরাপত্তা, গুণগত মান এবং আস্থার গুরুত্বকে নতুন করে স্মরণ করিয়ে…

Read More

আদ্-দ্বীন হাসপাতালকে শোকজের জবাব দিতে আরও ৪৮ ঘণ্টা সময় দিল স্বাস্থ্য অধিদপ্তর

রাজধানীর আদ্-দ্বীন হাসপাতালে ছয় নবজাতকের মৃত্যুর ঘটনায় স্বাস্থ্য অধিদপ্তরের দেওয়া কারণ দর্শানোর (শোকজ) নোটিশের জবাব দিতে আরও ৪৮ ঘণ্টা সময় পেয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ। রোববার (৭ জুন) স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. প্রভাত চন্দ্র বিশ্বাস এই তথ্য নিশ্চিত করেছেন। মহাপরিচালক জানান, আদ্-দ্বীন হাসপাতাল কর্তৃপক্ষের সুনির্দিষ্ট আবেদনের পরিপ্রেক্ষিতে তাদের এই অতিরিক্ত সময় মঞ্জুর করা হয়েছে। নতুন নির্ধারিত…

Read More

দেশে বিদ্যুতের ঘাটতি নেই, সাময়িক বিভ্রাট হতে পারে: জাতীয় সংসদে বিদ্যুৎমন্ত্রী

দেশে বর্তমানে চাহিদা অনুযায়ী বিদ্যুতের কোনো ঘাটতি নেই বলে জাতীয় সংসদে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ। তবে ঝড়-বৃষ্টি, গাছ পড়ে লাইন ছিঁড়ে যাওয়া বা সঞ্চালন ও বিতরণ লাইনের ত্রুটির কারণে মাঝেমধ্যে সাময়িক বিদ্যুৎবিভ্রাট হতে পারে বলে তিনি উল্লেখ করেন। আজ রোববার জাতীয় সংসদের প্রশ্নোত্তর পর্বে বিভিন্ন সংসদ সদস্যের সম্পূরক প্রশ্নের জবাবে…

Read More