পল্লবীতে নিহত শিশু রামিসার বাসায় প্রধানমন্ত্রী তারেক রহমান, ৭ দিনের মধ্যে তদন্ত শেষ করার নির্দেশ আইনমন্ত্রীর

রাজধানীর পল্লবীতে ধর্ষণের পর নির্মম হত্যাকাণ্ডের শিকার ৭ বছর বয়সি স্কুলছাত্রী রামিসা আক্তারের পরিবারের খোঁজখবর নিতে ও সান্ত্বনা দিতে তাদের বাসায় গিয়েছেন প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান। বৃহস্পতিবার (২১ মে) রাতে মন্ত্রিপরিষদ সভা শেষ করে ৯টা ৫০ মিনিটে মিরপুর-১১ নম্বর সেকশনে রামিসার বাবা-মায়ের সঙ্গে দেখা করার জন্য তাদের বাসায় পৌঁছান প্রধানমন্ত্রী। তিনি শোকসন্তপ্ত মা-বাবার পাশে কিছু…

Read More

খুলনায় ওয়ার্ড বিএনপি কার্যালয়ে ঢুকে গুলি, যুবদলের ২ কর্মী আহত

খুলনায় একটি ওয়ার্ড বিএনপি কার্যালয়ে ঢুকে যুবদলের দুই কর্মীকে গুলি করে আহত করার ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (২১ মে) বেলা আড়াইটার দিকে বটিয়াঘাটা উপজেলার পুটিমারী বাজারে জলমা ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ড বিএনপি কার্যালয়ে এই হামলার ঘটনা ঘটে। এই এলাকাটি খুলনা মেট্রোপলিটন পুলিশের লবণচরা থানার আওতাধীন। পারিবারিক ও দলীয় সূত্রে জানা গেছে, গুলিবিদ্ধ মাসুম বিল্লাহ পুটিমারী বাজার…

Read More

রক্তপাতহীন স্থানীয় সরকার নির্বাচন উপহার দিতে চাই: প্রধান নির্বাচন কমিশনার

জাতীয় সংসদ নির্বাচনের মতো স্থানীয় সরকার নির্বাচনও সুষ্ঠু ও সুন্দরভাবে সম্পন্ন করার প্রত্যয় ব্যক্ত করেছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন। তবে জাতীয় নির্বাচন সফলভাবে শেষ করতে পারলেও স্থানীয় সরকার নির্বাচনকে কমিশনের জন্য একটি বড় চ্যালেঞ্জ হিসেবে দেখছেন তিনি। কোনো ধরনের সহিংসতা ছাড়া একটি রক্তপাতহীন নির্বাচন উপহার দেওয়াই এখন কমিশনের মূল লক্ষ্য…

Read More

দেশের মানুষের জীবনমান উন্নয়ন ও গণতান্ত্রিক ধারা বজায় রাখতে প্রধানমন্ত্রী তারেক রহমান নিরলস কাজ করছেন: মির্জা ফখরুল

রাজনৈতিক বিরোধীদের উদ্দেশে কড়া বার্তা দিয়ে বিএনপির মহাসচিব ও স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, বর্তমান সরকার বা তাদের দল কোনো আকস্মিক প্রক্রিয়ায় আসেনি। দীর্ঘ রাজনৈতিক লড়াইয়ের ইতিহাস স্মরণ করিয়ে দিয়ে তিনি স্পষ্ট জানান, ১৭ বছর আন্দোলন ও জেল খেটে তারা এই অবস্থানে এসেছেন, তাই কাউকে ধমক দিয়ে লাভ হবে না। বুধবার (২০…

Read More

দেশে বিদ্যুৎ উৎপাদনে নতুন ইতিহাস, রেকর্ড ১৭ হাজার ২০০ মেগাওয়াট উৎপাদন

বিদ্যুৎ উৎপাদনে নতুন এক মাইলফলক স্পর্শ করেছে বাংলাদেশ। দেশের ইতিহাসে সর্বোচ্চ বিদ্যুৎ উৎপাদনের নতুন রেকর্ড তৈরি হয়েছে। বুধবার (২০ মে) রাত ৯টায় জাতীয় গ্রিডে এই নতুন রেকর্ড স্পর্শ করে দেশ। এ সময় বিদ্যুৎ উৎপাদনের পরিমাণ দাঁড়ায় ১৭ হাজার ২০০ মেগাওয়াটে। দেশে বিদ্যুৎশক্তি সঞ্চালনের দায়িত্বে নিয়োজিত একমাত্র সরকারি প্রতিষ্ঠান পাওয়ার গ্রিড বাংলাদেশ পিএলসি (পিজিবি) রাতে এক…

Read More

সরকারি খাল পুনঃখননে ব্যক্তি উদ্যোগ সম্পৃক্ত করার নতুন নির্দেশনা সরকারের

দেশের সরকারি খালসমূহ পুনঃখননে ব্যক্তি ও বেসরকারি উদ্যোগকে সম্পৃক্ত করতে নতুন একটি নির্দেশনা জারি করেছে সরকার। রাষ্ট্রীয় বার্তা সংস্থা বাসস-এর এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। সরকারের নতুন এই উদ্যোগের ফলে একদিকে যেমন খালগুলোর নাব্যতা ফিরিয়ে আনা সম্ভব হবে, অন্যদিকে স্থানীয় বিভিন্ন উন্নয়নমূলক কাজে মাটি ও বালির ক্রমবর্ধমান চাহিদাও পূরণ করা যাবে। সরকারি পরিপত্রে উল্লেখ…

Read More

নিয়োগ বিধির শর্ত ও যোগ্যতা পূরণ না করায় ৪৪তম বিসিএসের ১০১ নন-ক্যাডার প্রার্থীর মনোনয়ন বাতিল

শিক্ষাগত যোগ্যতা ও নিয়োগ বিধির শর্ত পূরণ করতে না পারায় ৪৪তম বিসিএসের নন-ক্যাডার পদের চূড়ান্ত তালিকা থেকে ১০১ জন প্রার্থীর সাময়িক মনোনয়ন ও ফলাফল বাতিল করা হয়েছে। বুধবার (২০ মে) সরকারি কর্ম কমিশনের (পিএসসি) এক জরুরি বিজ্ঞপ্তিতে এই সিদ্ধান্ত জানানো হয়। পিএসসির পরীক্ষা নিয়ন্ত্রক (ক্যাডার) মাসুমা আফরীন এই বিজ্ঞপ্তিতে সই করেছেন। বিজ্ঞপ্তিতে বলা হয়, নন-ক্যাডার…

Read More

খুলনা পানি সরবরাহ প্রকল্পের দ্বিতীয় ফেজের দুটি কাজের অনুমোদন, ব্যয় ৪৪৩ কোটি টাকা

খুলনা পানি সরবরাহ প্রকল্পের (ফেজ–২) দুটি পৃথক প্যাকেজের পূর্ত কাজের ক্রয়প্রস্তাব অনুমোদন দিয়েছে সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি। এই দুটি প্যাকেজ বাস্তবায়নে মোট ব্যয় ধরা হয়েছে ৪৪৩ কোটি ৭৯ লাখ ৭৫ হাজার ৭১৯ টাকা। বুধবার (২০ মে) সচিবালয়ে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত কমিটির এক বৈঠকে স্থানীয় সরকার বিভাগের এই প্রস্তাবের পরিপ্রেক্ষিতে এই…

Read More

বিদ্যুতের দাম বাড়ানোর প্রস্তাব দিল পিডিবি, গণশুনানিতে গ্রাহকদের তীব্র বিরোধিতা

দেশে পাইকারি পর্যায়ে ক্রমবর্ধমান রাজস্ব ঘাটতি ও ভর্তুকির চাপ কমাতে বিদ্যুতের দাম ইউনিটপ্রতি ১ টাকা ২০ পয়সা থেকে ১ টাকা ৫০ পয়সা পর্যন্ত বাড়ানোর প্রস্তাব দিয়েছে বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (বিপিডিবি)। বুধবার (২০ মে) রাজধানীতে আয়োজিত এক গণশুনানিতে এই প্রস্তাবটি আনুষ্ঠানিকভাবে তুলে ধরা হয়। উত্থাপিত প্রস্তাব অনুযায়ী, নতুন মূল্যহার কার্যকর হলে বিদ্যুতের গড় পাইকারি দাম…

Read More

পদ্মা ব্যারেজের পাশাপাশি তিস্তা ব্যারেজও করবে সরকার: প্রধানমন্ত্রী তারেক রহমান

পদ্মা ব্যারেজের পাশাপাশি দেশের উত্তরাঞ্চলের জন্য তিস্তা ব্যারেজও বর্তমান সরকার নির্মাণ করবে বলে ঘোষণা দিয়েছেন প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান। বুধবার (২০ মে) সকালে গাজীপুরে দেশের প্রথম ‘জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা ও প্রশিক্ষণ ইনস্টিটিউট’ উদ্বোধন শেষে তিনি এই কথা জানান। অনুষ্ঠানে প্রধানমন্ত্রী বলেন, অনেকেই বড় বড় কথা বললেও তিস্তার পানির ন্যায্য হিস্যা আদায়ে একমাত্র বিএনপিই আন্দোলন করেছে।…

Read More