নারায়ণগঞ্জের বিসিকে উত্তপ্ত ইফতার মাহফিল: ফ্যাসিস্টের দোসর মন্তব্যে ২ ঘণ্টা অবরুদ্ধ এমপি আল আমিন
নারায়ণগঞ্জের বিসিক শিল্পাঞ্চলে একটি ইফতার মাহফিলে বক্তব্য দেওয়াকে কেন্দ্র করে তুলকালাম কাণ্ড ঘটে গেছে। ‘ফ্যাসিস্টের দোসর’ মন্তব্যের জেরে নারায়ণগঞ্জ-৪ আসনের এনসিপির সংসদ সদস্য আব্দুল্লাহ আল আমিনকে প্রায় দুই ঘণ্টা অবরুদ্ধ করে রাখা হয়। মঙ্গলবার (৩ মার্চ) রাতে ফতুল্লার বিসিক শিল্পনগরী এলাকায় জামায়াতে ইসলামীর পেশাজীবী ফোরামের আয়োজিত অনুষ্ঠানে এই ঘটনা ঘটে। ঘটনার একটি ছড়িয়ে পড়া ভিডিওতে…
