শেখ হাসিনার রায়কে ঘিরে বিচারকদের ছবি–মন্তব্য সরাতে ট্রাইব্যুনালের নির্দেশ
মানবতাবিরোধী অপরাধের মামলার রায়কে কেন্দ্র করে সামাজিক যোগাযোগমাধ্যমে বিচারকদের ছবি ও অবমাননাকর মন্তব্য ছড়িয়ে পড়ায় তা অপসারণের নির্দেশ দিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। বিটিআরসি ও তথ্য মন্ত্রণালয়কে ৩ ডিসেম্বরের মধ্যে এ বিষয়ে প্রতিবেদন দিতে বলা হয়েছে। রোববার (২৩ নভেম্বর) ট্রাইব্যুনাল-১ এর চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বে দুই সদস্যের প্যানেল এ নির্দেশ দেন। গত ১৩…
