ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে খাদ্যবান্ধব কর্মসূচির ১৪ বস্তা চাল জব্দ
ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে সরকারের খাদ্যবান্ধব কর্মসূচির ১৫ টাকা কেজি দরের ১৪ বস্তা (৪২০ কেজি) চাল জব্দ করেছে উপজেলা প্রশাসন। শনিবার (১৪ মার্চ) বিকেলে উপজেলার ঈশ্বরগঞ্জ ইউনিয়নের জয়পুর এলাকায় বিশেষ অভিযান চালিয়ে এই চাল উদ্ধার করা হয়। স্থানীয় সূত্রে জানা গেছে, সরকারি সিলমোহরযুক্ত খাদ্যবান্ধব কর্মসূচির চাল অবৈধভাবে বিক্রির উদ্দেশ্যে মজুত করা হচ্ছে—এমন গোপন সংবাদের ভিত্তিতে উপজেলা প্রশাসন…
