প্রান্তিক মানুষের জীবনমান উন্নয়ন ছাড়া দেশের প্রবৃদ্ধি সম্ভব নয়: ভূমি প্রতিমন্ত্রী
জনগণকে রাষ্ট্রের প্রকৃত মালিক বিবেচনা করে বর্তমান সরকার সেবা কার্যক্রম পরিচালনা করছে বলে মন্তব্য করেছেন ভূমি প্রতিমন্ত্রী ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মুহাম্মদ হেলাল উদ্দীন। তিনি উল্লেখ করেন, প্রান্তিক জনপদের মানুষের জীবনমানের সুনির্দিষ্ট উন্নয়ন না হলে সামগ্রিকভাবে দেশের উন্নয়ন সম্ভব নয়। রোববার (২ আগস্ট) বিকেল সাড়ে ৫টায় চট্টগ্রামের বাঁশখালী উপকূলীয় ডিগ্রি কলেজ মাঠে…
