নিরাপত্তা শঙ্কায় আবুধাবি ও দুবাইয়ে মার্কিন দূতাবাস বন্ধ ঘোষণা
মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধের উত্তাপে সংযুক্ত আরব আমিরাতে অবস্থিত নিজেদের দূতাবাস ও কনস্যুলেট জেনারেল অফিস বন্ধ ঘোষণা করেছে যুক্তরাষ্ট্র। মঙ্গলবার (৩ মার্চ) সশস্ত্র সংঘাতের আশঙ্কায় আবুধাবির মার্কিন দূতাবাস এবং দুবাইয়ের কনস্যুলেট অফিস থেকে সব ধরনের কার্যক্রম স্থগিত করা হয়। সংযুক্ত আরব আমিরাতের সংবাদমাধ্যম খালিজ টাইমস এক প্রতিবেদনে এই তথ্য নিশ্চিত করেছে। মার্কিন পররাষ্ট্র দপ্তর এক নির্দেশনায়…
