নারীদের রান্নার কষ্ট লাঘবে ‘এলপিজি কার্ড’ দেওয়ার ঘোষণা দিলেন প্রধানমন্ত্রী

পরিবারের নারীপ্রধানদের আর্থিক স্বচ্ছলতা নিশ্চিত করতে ‘ফ্যামিলি কার্ড’ চালুর পর এবার গৃহিণীদের রান্নার ঝামেলা ও জ্বালানি খরচ কমাতে ‘এলপিজি কার্ড’ দেওয়ার ঘোষণা দিয়েছেন প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান। সোমবার (২৭ এপ্রিল) যশোরের শার্শা উপজেলার উলশী খাল পুনঃখনন কার্যক্রমের উদ্বোধন শেষে আয়োজিত এক সংক্ষিপ্ত সমাবেশে তিনি এই নতুন ও মানবিক উদ্যোগের কথা জানান। ‘এলপিজি কার্ড’ আসলে কী?…

Read More

যশোরের শার্শা উপজেলার উলসী খালে মাটি কেটে পুনঃখনন কাজের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

ঐতিহাসিক উলসী খালের পাড়ে পুনঃখনন কাজের উদ্বোধনের মাধ্যমে উন্নয়নের নতুন দিগন্ত উন্মোচন করলেন প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান। সোমবার (২৭ এপ্রিল) দুপুরে বাবার স্মৃতিবিজড়িত এই খালের পুনঃখনন কাজের উদ্বোধন শেষে আয়োজিত এক বিশাল জনসমাবেশে তিনি প্রধান অতিথির বক্তব্য রাখেন। প্রধানমন্ত্রী তাঁর বক্তব্যে রাজনৈতিক স্বার্থে গণভোট ও জুলাই সনদকে বিভ্রান্ত করার অপচেষ্টাকারীদের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করেন।…

Read More

ফ্যামিলি কার্ড প্রকল্পের বিদ্যমান ত্রুটি-বিচ্যুতি দ্রুত সংশোধনের মাধ্যমে গতিশীল করার নির্দেশ

ফ্যামিলি কার্ড প্রকল্পে বিদ্যমান ত্রুটি-বিচ্যুতিগুলো দ্রুত চিহ্নিত করে তা সংশোধনের মাধ্যমে কার্যক্রম আরও গতিশীল করার নির্দেশ দিয়েছেন অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। সোমবার (২৭ এপ্রিল) ফ্যামিলি কার্ড কর্মসূচি নিয়ে আয়োজিত এক উচ্চপর্যায়ের বৈঠক শেষে সাংবাদিকদের তিনি এ কথা জানান। অর্থমন্ত্রী স্পষ্ট করেন যে, ফ্যামিলি কার্ড বর্তমান সরকারের একটি ‘ফ্লাগশিপ’ বা অগ্রাধিকারমূলক প্রকল্প। তাই…

Read More

গণমাধ্যমের পূর্ণ স্বাধীনতা ও অপতথ্য রোধে সরকার বদ্ধপরিকর: তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন

বর্তমান সরকার গণমাধ্যমের পূর্ণ স্বাধীনতা নিশ্চিতে বদ্ধপরিকর বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন। তবে গণমাধ্যমের স্বাধীনতার পাশাপাশি ভুল তথ্য ও অপতথ্যের (Misinformation) ঝুঁকি থেকে জনগণকে সুরক্ষা দেওয়াও সমান জরুরি বলে তিনি মন্তব্য করেন। সোমবার (২৭ এপ্রিল) সকালে সচিবালয়ে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ে মন্ত্রীর অফিস কক্ষে বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন…

Read More

আগামী সপ্তাহ থেকে কমবে লোডশেডিং: বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু

জ্বালানি সংকটের কারণে সারাদেশে বেড়ে যাওয়া লোডশেডিং পরিস্থিতি আগামী সপ্তাহ থেকেই নিয়ন্ত্রণে আসবে বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু। সোমবার (২৭ এপ্রিল) রাজধানীর একটি অভিজাত হোটেলে সেন্টার ফর পলিসি ডায়ালগ (সিপিডি) আয়োজিত ‘বাংলাদেশ-চীন নবায়নযোগ্য জ্বালানি ফোরাম’-এর আলোচনা সভায় তিনি এ কথা জানান। বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রী বলেন, “জ্বালানিজনিত কারণে…

Read More

‘খাল কেটে কুমির আনবেন না’, ফ্যাসিবাদীদের বিষয়ে বিরোধীদলকে সতর্ক করলেন তথ্য প্রতিমন্ত্রী

বিরোধীদলকে উদ্দেশ্য করে তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী বলেছেন, “খাল কেটে কুমির আনবেন না। এমন কাজ করবেন না, যাতে বাংলাদেশে আবার সেই ফ্যাসিস্টরা মাথাচাড়া দিয়ে উঠতে পারে।” রোববার (২৬ এপ্রিল) জাতীয় সংসদে রাষ্ট্রপতির ভাষণের ওপর আনীত ধন্যবাদ প্রস্তাবের আলোচনায় অংশ নিয়ে তিনি এই হুঁশিয়ারি দেন। বিগত আওয়ামী লীগ সরকারের পতনের প্রসঙ্গ টেনে প্রতিমন্ত্রী…

Read More

প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহদী আমিনের সঙ্গে ইউনেস্কো প্রতিনিধিদের সাক্ষাৎ: শিক্ষার্থীদের ‘মিড ডে মিল’ ও উপহার নিয়ে আলোচনা

বাংলাদেশে নিযুক্ত ইউনেস্কোর প্রতিনিধি সুসান ভাইজ এবং সংস্থাটির শিক্ষা প্রধান নরিহিদে ফুরুকাওয়া প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের উপদেষ্টা ও প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র মাহদী আমিনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন। রোববার প্রধানমন্ত্রীর কার্যালয়ে এই গুরুত্বপূর্ণ বৈঠকটি অনুষ্ঠিত হয়। বৈঠক শেষে প্রকাশিত এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, আলোচনায় শিক্ষার্থীদের স্বাস্থ্য সুরক্ষা, বিশেষ করে মানসিক স্বাস্থ্যবিষয়ক সচেতনতা ও কার্যক্রম জোরদারের…

Read More

আগে বেডরুমে ঢোকার সুযোগ ছিল, এখন নেই বলেই বিরোধীদের এত অস্থিরতা: রাজীব হাসান

বিরোধী দলের কঠোর সমালোচনা করে নৌপরিবহন মন্ত্রণালয় ও সেতু বিভাগের প্রতিমন্ত্রী মো. রাজীব হাসান বলেছেন, বিগত ১৮ মাসের অন্তর্বর্তী সরকারটি মূলত জামায়াতে ইসলামী ও এনসিপি সমর্থিত সরকার ছিল। সেই সময়ে যারা ক্ষমতার খুব কাছাকাছি থেকে বিশেষ সুবিধা বা আয়েশে ছিলেন, বর্তমানে সেই অনৈতিক সুযোগ বন্ধ হয়ে যাওয়ায় তাদের মধ্যে তীব্র অস্থিরতা ও অস্বস্তি পরিলক্ষিত হচ্ছে।…

Read More

যশোর যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান: জনসভাসহ একাধিক উন্নয়ন প্রকল্পের উদ্বোধন ও ভিত্তিপ্রস্তর স্থাপন

প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের পর প্রথমবারের মতো যশোর জেলা সফরে যাচ্ছেন জনাব তারেক রহমান। সোমবার (২৭ এপ্রিল) তাঁর এই দিনব্যাপী সফরে যশোর মেডিকেল কলেজ হাসপাতালের ভিত্তিপ্রস্তর স্থাপন ও উলশী খাল খনন কর্মসূচির উদ্বোধনসহ একাধিক কর্মসূচি রয়েছে। রোববার (২৬ এপ্রিল) প্রধানমন্ত্রীর প্রেস উইং থেকে সফরের আনুষ্ঠানিক সূচি নিশ্চিত করা হয়েছে। সূচি অনুযায়ী, সোমবার সকালে প্রধানমন্ত্রী গুলশানের…

Read More

এসএসসির প্রশ্ন ফাঁসের গুজবে কান দেবেন না, জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা: শিক্ষামন্ত্রী

মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমান পরীক্ষায় প্রশ্নপত্র ফাঁসের ‘গুজবে’ কান না দিতে শিক্ষার্থী ও অভিভাবকদের প্রতি বিশেষ অনুরোধ জানিয়েছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন। তিনি হুঁশিয়ারি দিয়ে বলেছেন, যারা টেলিগ্রামসহ বিভিন্ন মাধ্যমে প্রশ্ন নিয়ে জালিয়াতি বা গুজব ছড়াচ্ছে, তাদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে। রোববার (২৬ এপ্রিল) রাজধানীর আগারগাঁওয়ে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি…

Read More