‘আংকেল আপনি রোজা রাখেন?’ বনানীতে জুমার নামাজ শেষে শিশুদের কৌতূহলী প্রশ্ন প্রধানমন্ত্রীকে
প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) রাজধানীর বনানীতে নৌ বাহিনী সদর দপ্তর কেন্দ্রীয় মসজিদে জুমার নামাজ আদায় করেছেন। লন্ডন থেকে দেশে ফেরার পর এই মসজিদেই তিনি নিয়মিত জুমার নামাজ আদায় করছেন। নামাজ শেষে তিনি মসজিদের বাইরে অপেক্ষমাণ একদল শিশু-কিশোরদের সঙ্গে অত্যন্ত আন্তরিক পরিবেশে কুশল বিনিময় করেন। প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন জানান,…
