নির্বাহী ম্যাজিস্ট্রেটকে হুমকি: রুমিন ফারহানাকে শোকজ, সশরীরে হাজিরের নির্দেশ
ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের স্বতন্ত্র প্রার্থী ও বিএনপির বহিষ্কৃত নেত্রী রুমিন ফারহানাকে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন এবং নির্বাহী ম্যাজিস্ট্রেটকে হুমকি প্রদানের অভিযোগে কারণ দর্শানোর নোটিশ (শোকজ) দেওয়া হয়েছে। রোববার (১৮ জানুয়ারি) জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক শারমিন আক্তার জাহান স্বাক্ষরিত এক নোটিশে এই আদেশ দেওয়া হয়। নোটিশে উল্লেখ করা হয়েছে, গত ১৭ জানুয়ারি বিকেলে সরাইল উপজেলার নোয়াগাঁও…
