ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন ও ২৫ কোটি গাছ লাগাবে বিএনপি: তারেক রহমান
বিএনপির চেয়ারম্যান জনাব তারেক রহমান জানিয়েছেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জয়ী হয়ে ক্ষমতায় যেতে পারলে তাঁর দল সারা দেশে প্রায় ২০ হাজার কিলোমিটার খাল খনন করবে। মঙ্গলবার (২০ জানুয়ারি) রাজধানীর বনানী চেয়ারম্যানবাড়ি মাঠে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় আয়োজিত দোয়া মাহফিল ও মতবিনিময় সভায় তিনি এই পরিকল্পনার কথা জানান। জনাব তারেক রহমান…
