বাংলাদেশ টেলিভিশনের নতুন মহাপরিচালক কাজী জেসিন
রাষ্ট্রীয় গণমাধ্যম বাংলাদেশ টেলিভিশনের (বিটিভি) নতুন মহাপরিচালক (ডিজি) হিসেবে দায়িত্ব পেয়েছেন জ্যেষ্ঠ সাংবাদিক ও জনপ্রিয় উপস্থাপক কাজী জেসিন। গ্রেড-১ পদপর্যায়ে চুক্তিভিত্তিতে এক বছরের জন্য তাঁকে এ পদে নিয়োগ দেওয়া হয়েছে। বৃহস্পতিবার (৬ আগস্ট) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত একটি আনুষ্ঠানিক প্রজ্ঞাপন জারি করা হয়। জারিকৃত প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়, ‘বাংলাদেশ টেলিভিশন কর্তৃপক্ষ আইন, ২০০১’-এর ধারা…
