খাদ্য গুদামের অনিয়ম ও সিন্ডিকেট ভেঙে দিতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ: আকস্মিক পরিদর্শনে খাদ্যমন্ত্রী
খাদ্য গুদামকেন্দ্রিক সব ধরনের অনিয়ম ও সিন্ডিকেট ভেঙে দিতে বর্তমান সরকার প্রতিশ্রুতিবদ্ধ বলে জানিয়েছেন খাদ্যমন্ত্রী আফরোজা খানম রিতা। সরকারের বিভিন্ন খাদ্য কর্মসূচির নির্ধারিত সুফল সাধারণ মানুষের বদলে কোনোভাবেই সিন্ডিকেটের পকেটে যেতে দেওয়া হবে না বলেও সাফ জানিয়ে দিয়েছেন তিনি। রোববার (৩০ আগস্ট) দুপুরে মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলা খাদ্য গুদাম আকস্মিকভাবে পরিদর্শন শেষে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে…
