মালয়েশিয়ায় বাংলাদেশি কর্মী পাঠানোর পথ শিগগিরই সুগম হবে বলে আশা প্রকাশ করেছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী। প্রধানমন্ত্রীর সাম্প্রতিক মালয়েশিয়া সফরের সূত্র ধরে তিনি জানান, সরকার দেশটির শ্রমবাজার পুরোপুরি উন্মুক্ত করার লক্ষ্যে নিরলসভাবে কাজ করে যাচ্ছে।
মঙ্গলবার (২৩ জুন) জাতীয় সংসদের প্রশ্নোত্তর পর্বে কুষ্টিয়া-১ আসনের সংসদ সদস্য রেজা আহম্মদের এক প্রশ্নের জবাবে প্রবাসী কল্যাণমন্ত্রী এই তথ্য জানান। মন্ত্রী আরও উল্লেখ করেন, মালয়েশিয়ায় বর্তমানে যেসব বাংলাদেশি কর্মী বিভিন্ন কারণে অবৈধ হয়ে পড়েছেন বা নানা সমস্যায় আছেন, তাদের আইনি প্রক্রিয়ায় বৈধ করার জন্য সরকারের কূটনৈতিক প্রচেষ্টা অব্যাহত রয়েছে।
মন্ত্রী জানান, বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম শ্রমবাজার মালয়েশিয়ায় বর্তমানে সরাসরি সরকারিভাবে কর্মী পাঠানো হয় না। তবে মালয়েশিয়াসহ পৃথিবীর যেকোনো দেশে সরকার অনুমোদিত বৈধ রিক্রুটিং এজেন্সির মাধ্যমে কর্মীদের যাওয়ার সুযোগ রয়েছে।
এর আগে সংরক্ষিত আসনের সংসদ সদস্য সেলিনা সুলতানার প্রশ্নের জবাবে মন্ত্রী আরিফুল হক চৌধুরী দেশের রেমিট্যান্স প্রবাহের চিত্র তুলে ধরেন। তিনি জানান, সদ্য সমাপ্ত ২০২৪-২৫ অর্থবছরে বাংলাদেশে রেকর্ড ৩০ দশমিক ৩২ বিলিয়ন মার্কিন ডলার রেমিট্যান্স এসেছে। এর মধ্যে সবচেয়ে বেশি রেমিট্যান্স এসেছে সৌদি আরব থেকে, যার পরিমাণ ৪ হাজার ২৬৪ দশমিক ৩৬ মিলিয়ন মার্কিন ডলার।
অনূর্ধ্ব অন্য এক প্রশ্নের জবাবে দেশের সামগ্রিক খাদ্য পরিস্থিতি ও মজুতের তথ্য সংসদে উপস্থাপন করেন খাদ্য প্রতিমন্ত্রী আব্দুল বারী। কক্সবাজার-৩ আসনের সংসদ সদস্য লুৎফর রহমানের প্রশ্নের জবাবে তিনি জানান, বর্তমানে দেশের সরকারি খাদ্যগুদামগুলোতে মোট ২০ লাখ ৭২ হাজার ৭৫৪ টন খাদ্যশস্য নিরাপদ মজুত রয়েছে।
ময়মনসিংহ-৮ আসনের সংসদ সদস্য লুৎফুল্লাহেল মাজেদের প্রশ্নের জবাবে খাদ্য প্রতিমন্ত্রী জানান, ২০২৪-২৫ অর্থবছরে দেশে চালের মোট উৎপাদন হয়েছে ৪ কোটি েক লাখ টন এবং গমের উৎপাদন হয়েছে ১০ লাখ ৪১ হাজার টন। তবে দেশে চালের বার্ষিক চাহিদা ৪ কোটি ১১ লাখ টন এবং গমের চাহিদা ৭৪ লাখ টন।
চাহিদা ও উৎপাদনের এই ঘাটতি পূরণে আমদানির তথ্য দিয়ে প্রতিমন্ত্রী জানান, চলতি ২০২৫-২৬ অর্থবছরে সরকারিভাবে এ পর্যন্ত ৫ লাখ ৩৪ হাজার টন চাল ও <৭ লাখ ৩৫ হাজার টন গম আমদানি করা হয়েছে। পাশাপাশি বেসরকারি খাতের মাধ্যমে আরও ৭ লাখ ৩৫ হাজার টন চাল ও ৬৫ লাখ ৮২ হাজার টন গম আমদানি করা হয়েছে।



