মালয়েশিয়ার প্রধানমন্ত্রী দাতুক সেরি আনোয়ার ইব্রাহিমের দ্রুত ও পূর্ণ সুস্থতা কামনা করে বার্তা দিয়েছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান। বাংলাদেশের অত্যন্ত সুহৃদ বন্ধু হিসেবে পরিচিত মালয়েশিয়ার শীর্ষ নেতার দ্রুত রোগমুক্তি কামনা করে দেশের জনগণের পক্ষ থেকেও শুভকামনা জানান তিনি।
সোমবার রাতে প্রধানমন্ত্রীর কার্যালয়ের ভেরিফায়েড ফেসবুক পেজে এক পোস্টের মাধ্যমে এ বার্তার তথ্য নিশ্চিত করা হয়।
বার্তায় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান বলেন, তিনি মালয়েশিয়ার প্রধানমন্ত্রী দাতুক সেরি আনোয়ার ইব্রাহিমের দ্রুত ও সম্পূর্ণ সুস্থতার জন্য সর্বশক্তিমানের কাছে প্রার্থনা করছেন। পরম করুণাময় যেন তাঁকে দীর্ঘস্থায়ী সুস্বাস্থ্য ও কর্মক্ষমতার জন্য প্রয়োজনীয় শক্তি দান করেন।
তিনি আরও বলেন, ‘আমাদের দেশের এই বিশেষ বন্ধুর প্রতি বাংলাদেশের জনগণ ও আমার পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি।’



