জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে নবনিযুক্ত মন্ত্রী ও প্রতিমন্ত্রীদের শ্রদ্ধা

✍️ প্রতিবেদক: দীপ্ত বাংলাদেশ নিউজ ডেস্ক

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সমাধিতে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে গভীর শ্রদ্ধা নিবেদন করেছেন নবনিযুক্ত মন্ত্রী ও প্রতিমন্ত্রীরা। শনিবার (২২ আগস্ট) রাজধানীর জিয়া উদ্যানে অবস্থিত সমাধিতে গিয়ে তাঁরা এই শ্রদ্ধা জানান।

শ্রদ্ধা নিবেদনকালে উপস্থিত ছিলেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী ড. আব্দুল মঈন খান, বেসামরিক বিমান পরিবহণ ও পর্যটনমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত, পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির এবং ধর্ম প্রতিমন্ত্রী শামীম কায়সার লিংকন।

পুষ্পস্তবক অর্পণ শেষে মন্ত্রীরা সমাধিস্থলে কিছু সময় নীরবতা পালন করেন। পরে তাঁরা মরহুম নেতাদের রুহের মাগফিরাত ও দেশের কল্যাণ কামনা করে ফাতেহা পাঠ ও বিশেষ দোয়া-মোনাজাতে অংশ নেন।