খালেদা জিয়ার সুস্থতা কামনায় খানজাহান মাজার মাঠে ১০ হাজার মানুষের দোয়া

✍️ প্রতিবেদক: দীপ্ত বাংলাদেশ নিউজ ডেস্ক

বিএনপি চেয়ারপারসন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার দ্রুত সুস্থতা কামনায় বাগেরহাটে এক বিশাল কুরআন খতম, মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৩ ডিসেম্বর) দুপুরে হজরত খানজাহান (রহ.) মাজার শরীফ মাঠে এই মাহফিলের আয়োজন করা হয়।

বাগেরহাট সদরের সাবেক এমপি এমএএইচ সেলিমের উদ্যোগে আয়োজিত এই দোয়া মাহফিলে ১০ হাজারের অধিক সাধারণ মানুষ হাত তুলে বেগম খালেদা জিয়ার দ্রুত আরোগ্য কামনা করে আল্লাহর দরবারে মোনাজাত করেন।

দোয়া মাহফিলে বাগেরহাট সদরের সাবেক এমপি এমএএইচ সেলিম, তাঁর স্ত্রী, ছেলে-মেয়েসহ জেলা যুবদলের সাবেক সভাপতি ফকির তারিকুল ইসলাম, মেহেবুবুল হক কিশোর, সাবেক বিএনপি নেতা ও জেলা রেডক্রিসেন্ট ইউনিটের সাধারণ সম্পাদক শেখ মাহাবুবুর রহমান টুটুল, মাদ্রাসাশিক্ষার্থী এবং দলীয় নেতাকর্মীসহ বিপুল সংখ্যক মানুষ অংশ নেন। উপস্থিত সকলে দেশনেত্রীর আশু সুস্থতা কামনা করে দোয়া প্রার্থনা করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *