পাবনার চাটমোহর কালী মন্দিরে বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় প্রার্থনা

✍️ প্রতিবেদক: দীপ্ত বাংলাদেশ নিউজ ডেস্ক

বিএনপির চেয়ারপার্সন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি ও দ্রুত সুস্থতা কামনায় পাবনার চাটমোহর কালী মন্দিরে বুধবার (৩ ডিসেম্বর) সন্ধ্যায় বিশেষ কীর্তন ও প্রার্থনার আয়োজন করা হয়।

বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ চাটমোহর পৌর শাখার উদ্যোগে পুরাতন বাজার শ্রীশ্রী জয় কালী বিগ্রহ মন্দিরে ঘণ্টাব্যাপী কীর্তন পরিবেশন করা হয়। পরে শ্রী শিবানন্দ শীল বিশেষ প্রার্থনা পরিচালনা করেন। প্রার্থনায় বেগম খালেদা জিয়ার আশু রোগ মুক্তি কামনা করা হয়।

এ সময় পৌর পূজা উদযাপন পরিষদের সভাপতি শ্রী শম্ভুনাথ কুণ্ডু, সাধারণ সম্পাদক শ্রী তরুণ কুমার পালসহ পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দ এই বিশেষ প্রার্থনায় অংশ নেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *