সৈয়দপুর বিমানবন্দরে ৫০ লাখ টাকাসহ ঠাকুরগাঁও জেলা জামায়াত আমির আটক

✍️ প্রতিবেদক: দীপ্ত বাংলাদেশ নিউজ ডেস্ক

নীলফামারীর সৈয়দপুর বিমানবন্দরে বিপুল পরিমাণ নগদ টাকাসহ ঠাকুরগাঁও জেলা জামায়াতের আমির বেলাল উদ্দিনকে আটক করা হয়েছে। বুধবার (১১ ফেব্রুয়ারি) বিমানবন্দর থেকে তাকে আটক করা হয়। সৈয়দপুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল আলম বিষয়টি নিশ্চিত করেছেন।

বিমানবন্দর সূত্র জানিয়েছে, নিয়মিত তল্লাশির সময় বেলাল উদ্দিনের কাছে বিপুল পরিমাণ নগদ টাকার সন্ধান পাওয়া যায়। পরে টাকার উৎস এবং উদ্দেশ্য নিয়ে তাকে জিজ্ঞাসাবাদ করা হলে তিনি কোনো সন্তোষজনক ব্যাখ্যা দিতে পারেননি। এর প্রেক্ষিতে তাকে আটক করে পুলিশি হেফাজতে নেওয়া হয়। প্রাথমিকভাবে জানা গেছে, উদ্ধার হওয়া টাকার পরিমাণ প্রায় ৫০ লাখ টাকা। তবে টাকার সঠিক পরিমাণ নির্ধারণে গণনা প্রক্রিয়া অব্যাহত রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

এদিকে আটকের পর বেলাল উদ্দিন প্রধান দাবি করেছেন যে, তার কাছে থাকা টাকার পরিমাণ ৫০ লাখের কিছু বেশি। তিনি দাবি করেন, ব্যক্তিগত এবং ব্যবসায়িক বিশেষ প্রয়োজনে তিনি এই নগদ অর্থ বহন করছিলেন।

সৈয়দপুর থানা পুলিশ জানিয়েছে, বিপুল পরিমাণ নগদ অর্থ বহনের কোনো বৈধ নথি বা সন্তোষজনক কারণ দেখাতে না পারায় বেলাল উদ্দিনের বিরুদ্ধে মামলার প্রস্তুতি চলছে। উদ্ধারকৃত অর্থের উৎস এবং তা কী উদ্দেশ্যে বহন করা হচ্ছিল, সে বিষয়ে বিস্তারিত তদন্ত শুরু করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

সুত্রঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *