২ মার্চ ‘জাতীয় ভোটার দিবস’ উদযাপনে বিটিভিকে ইসির বিশেষ নির্দেশনা

✍️ প্রতিবেদক: দীপ্ত বাংলাদেশ নিউজ ডেস্ক

আগামী ২ মার্চ সারা দেশে ‘অষ্টম জাতীয় ভোটার দিবস’ উদযাপিত হতে যাচ্ছে। দিবসটি উপলক্ষ্যে দেশজুড়ে জনসচেতনতা তৈরি ও প্রচারণার জন্য বাংলাদেশ টেলিভিশনকে (বিটিভি) বিশেষ নির্দেশনা প্রদান করেছে নির্বাচন কমিশন (ইসি)।

বুধবার (২৫ ফেব্রুয়ারি) নির্বাচন কমিশন সচিবালয়ের জনসংযোগ শাখার পরিচালক মো. রুহুল আমিন মল্লিকের সই করা এক চিঠিতে এই নির্দেশনা দেওয়া হয়। ইতিমধ্যে চিঠির অনুলিপি তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সচিব এবং বিটিভির মহাপরিচালকের কাছে পাঠানো হয়েছে।

চিঠিতে জানানো হয়, এবারের ভোটার দিবসের মূল প্রতিপাদ্য নির্ধারণ করা হয়েছে— ‘ভোটারদের শক্তি, গণতন্ত্রের মুক্তি’। এই বিশেষ বার্তাটি আগামী ২৮ ফেব্রুয়ারি থেকে ২ মার্চ পর্যন্ত বাংলাদেশ টেলিভিশনসহ দেশের সকল বেসরকারি টেলিভিশন চ্যানেলের স্ক্রলে নিয়মিত প্রচারের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য অনুরোধ জানানো হয়েছে।

ইসি সূত্রে জানা গেছে, জাতীয় ভোটার দিবস উপলক্ষ্যে ভোটারদের মধ্যে অধিকার সচেতনতা তৈরি এবং গণতান্ত্রিক প্রক্রিয়ায় অংশগ্রহণ নিশ্চিত করতে এই উদ্যোগ নেওয়া হয়েছে। ২ মার্চ কেন্দ্রীয় ও স্থানীয় পর্যায়ে র‍্যালি, আলোচনা সভাসহ নানা অনুষ্ঠানের মাধ্যমে দিনটি পালন করা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *