প্রধানমন্ত্রীর উপদেষ্টা ড. মাহাদী আমিনকে ক্রীড়া ব্যবসায়ীদের সম্মাননা

✍️ প্রতিবেদক: দীপ্ত বাংলাদেশ নিউজ ডেস্ক

প্রতিমন্ত্রী পদমর্যাদায় প্রধানমন্ত্রীর শিক্ষা, প্রাথমিক গণশিক্ষা এবং প্রবাসী কর্মসংস্থান বিষয়ক উপদেষ্টা মনোনীত হওয়ায় ড. মাহাদী আমিনকে বিশেষ সম্মাননা ও স্মারক প্রদান করা হয়েছে। শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) সকালে রাজধানীর মিন্টো রোডস্থ বাসভবনে ঢাকাস্থ স্পোর্টস ব্যবসায়ীদের পক্ষ থেকে তাকে এই সংবর্ধনা দেওয়া হয়।

বিএনপি নেতা ও ঢাকা ট্রেড সেন্টার স্পোর্টস ব্যবসায়ী সমিতির সভাপতি আলহাজ্ব মো. আবুল কালাম জমাদার চাঁদপুরের কৃতি সন্তান ড. মাহাদী আমিনের সাথে সৌজন্য সাক্ষাৎ করেন। এ সময় তিনি উপদেষ্টাকে আন্তরিক শুভেচ্ছা ও প্রাণঢালা অভিনন্দন জানান এবং সংগঠনের পক্ষ থেকে একটি সম্মাননা স্মারক তার হাতে তুলে দেন।

উপদেষ্টা মনোনীত হওয়ায় ড. মাহাদী আমিনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে ব্যবসায়ী নেতৃবৃন্দ আশা প্রকাশ করেন যে, তার মেধা ও দক্ষতায় দেশের শিক্ষা ও প্রবাসী কল্যাণ খাতে যুগান্তকারী পরিবর্তন আসবে।

অনুষ্ঠানে চাঁদপুর জেলা বিএনপির সদস্য ও দেশের বিশিষ্ট ক্রীড়া সংগঠক মাহবুবুর রহমান শাহিনসহ সংশ্লিষ্ট অন্যান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। ড. মাহাদী আমিনও আগত অতিথিদের ধন্যবাদ জানান এবং দেশের উন্নয়নে সবার সহযোগিতা কামনা করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *