টেকনাফে নৌবাহিনীর অভিযান: সোয়া দুই লাখ পিস ইয়াবা উদ্ধার

✍️ প্রতিবেদক: দীপ্ত বাংলাদেশ নিউজ ডেস্ক

কক্সবাজারের টেকনাফ উপজেলায় নৌবাহিনীর এক সফল অভিযানে সোয়া দুই লাখের বেশি ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে। গত রবিবার (৮ মার্চ) উপজেলার হ্নীলা ইউনিয়নের রঙ্গীখালী এলাকায় এই বিশেষ অভিযান পরিচালনা করা হয়।

নৌবাহিনী সূত্র জানায়, একটি সংঘবদ্ধ মাদক কারবারি চক্র বিপুল পরিমাণ মাদক মজুত করে রেখেছে—এমন গোপন সংবাদের ভিত্তিতে আভিযানিক দলটি রঙ্গীখালী এলাকায় অভিযান চালায়। তল্লাশিকালে মাদক কারবারিদের একটি সন্দেহভাজন আস্তানা থেকে সাদা রঙের দুটি বস্তা পরিত্যক্ত অবস্থায় উদ্ধার করা হয়। পরে বস্তাগুলো খুলে গণনা করে ২ লাখ ৩০ হাজার পিস ইয়াবা ট্যাবলেট পাওয়া যায়।

নৌবাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে, জব্দকৃত এই মাদকের আনুমানিক বাজারমূল্য প্রায় ১১ কোটি ৫০ লাখ টাকা। উদ্ধার হওয়া ইয়াবাগুলো প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে। সীমান্তে মাদক চোরাচালান রোধে নৌবাহিনীর এমন তৎপরতা অব্যাহত থাকবে বলেও জানানো হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *