এভারকেয়ারে চিকিৎসাধীন মির্জা আব্বাসকে দেখতে গেলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

✍️ প্রতিবেদক: দীপ্ত বাংলাদেশ নিউজ ডেস্ক

রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা মির্জা আব্বাসকে দেখতে গিয়েছেন প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান। আজ শুক্রবার (১৩ মার্চ) জুমার নামাজের পর তিনি হাসপাতালে উপস্থিত হয়ে বর্ষীয়ান এই নেতার শারীরিক অবস্থার সার্বিক খোঁজখবর নেন।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, গত বুধবার ইফতারের সময় হঠাৎ অসুস্থ হয়ে জ্ঞান হারিয়ে ফেলেন মির্জা আব্বাস। শারীরিক অবস্থার উন্নতি না হওয়ায় ওই দিন গভীর রাতেই তাকে জরুরি ভিত্তিতে এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে তিনি সেখানেই বিশেষজ্ঞ চিকিৎসকদের তত্ত্বাবধানে চিকিৎসাধীন রয়েছেন।

এদিকে, মির্জা আব্বাসের উন্নত চিকিৎসার জন্য চিকিৎসকরা তাকে দেশের বাইরে নেওয়ার পরামর্শ দিয়েছেন। সেই অনুযায়ী, আজ শুক্রবার সন্ধ্যায় একটি এয়ার অ্যাম্বুলেন্সে করে তাকে সিঙ্গাপুরে নেওয়া হবে। প্রধানমন্ত্রীর পক্ষ থেকে তার দ্রুত আরোগ্য কামনা করা হয়েছে এবং প্রয়োজনীয় চিকিৎসার বিষয়ে সংশ্লিষ্টদের নির্দেশনা দেওয়া হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *