সংসদে নারী এমপিদের নিয়ে ‘কুৎসিত’ বক্তব্যের অভিযোগ: আমির হামজার বিচার চাইলেন রুমিন ফারহানা

জাতীয় সংসদে নারী সংসদ সদস্যদের নিয়ে একটি ওয়াজ মাহফিলে ‘কদাকার ও কুৎসিত’ বক্তব্য দেওয়ার অভিযোগ উঠেছে কুষ্টিয়া-৩ আসনের সংসদ সদস্য আমির হামজার বিরুদ্ধে। এই ঘটনার তীব্র প্রতিবাদ জানিয়ে অভিযুক্ত এমপির বিচার দাবি করেছেন ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার রুমিন ফারহানা। বৃহস্পতিবার (২ এপ্রিল) ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনের সপ্তম দিনে পয়েন্ট অব অর্ডারে দাঁড়িয়ে রুমিন…

Read More

স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্যে জাতীয় নাগরিক পার্টির সিনিয়র যুগ্ম আহ্বায়ক সামান্থা শারমিনের ক্ষোভ

গণভোটের রায় বাস্তবায়ন ও সংবিধান সংস্কার নিয়ে জাতীয় সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের দেওয়া বক্তব্যের তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সিনিয়র যুগ্ম আহ্বায়ক সামান্থা শারমিন। সামান্থা শারমিন বলেন, “বিএনপির অবস্থান দেখে মনে হচ্ছে তারা দেশের মানুষকে মোটাদাগে অবহেলা ও অবজ্ঞা করে। তারা জনগণের রাজনৈতিক সত্তা ও বুদ্ধিমত্তাকে খারিজ করে দিতে চায়। আসলে একজন শাসকের…

Read More

চরমোনাই মাহফিলে আসিফ মাহমুদের নেতৃত্বে এনসিপি প্রতিনিধি দল

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার নেতৃত্বে এনসিপির একটি উচ্চপর্যায়ের প্রতিনিধি দল বার্ষিক মাহফিলে অংশ নিতে চরমোনাই পৌঁছেছেন। বৃহস্পতিবার (২ এপ্রিল) সকালে তাঁরা চরমোনাই দরবারে পৌঁছান। সফরের শুরুতেই প্রতিনিধি দলটি ফজর নামাজের পর চরমোনাই পীর মুফতী সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীমের বয়ানে যোগ দেন। বয়ান শেষে তাঁরা পীর সাহেবের সঙ্গে একটি সংক্ষিপ্ত ঘরোয়া…

Read More

৫০ কোটি টাকা ঘুষ প্রস্তাবকারীদের নাম প্রকাশের দাবিতে এমপি আমির হামজাকে আইনি নোটিশ

কুষ্টিয়া মেডিক্যাল কলেজ হাসপাতাল বন্ধ রাখার জন্য ৫০ কোটি টাকা ঘুষ প্রস্তাবকারীদের নাম জনসমক্ষে প্রকাশের দাবিতে কুষ্টিয়া-৩ (সদর) আসনের সংসদ সদস্য আমির হামজাকে আইনি নোটিশ পাঠানো হয়েছে। বুধবার (১ এপ্রিল) কুষ্টিয়া জেলা ছাত্রদলের আহ্বায়ক কমিটির সদস্য হৃদয় হাসানের পক্ষে অ্যাডভোকেট আব্দুল মজিদ এই নোটিশটি পাঠান। নোটিশে বলা হয়েছে, আগামী সাত দিনের মধ্যে ঘুষ প্রস্তাবকারীদের নাম…

Read More

চাঁদপুরের মতলবে অনুমোদনহীন ‘লেংটার মেলা’ শুরু: মাদকের স্বর্গরাজ্য ও সংঘর্ষের অভিযোগ

চাঁদপুরের মতলব উত্তর উপজেলার বেলতলি বদরপুরে পীর ও সাধক হজরত শাহ সুফি সোলায়মান (রহ.) ওরফে সোলেমান লেংটার বাৎসরিক ওরশ ও মেলা শুরু হয়েছে। মঙ্গলবার (৩১ মার্চ) থেকে স্থানীয়ভাবে মেলাটি শুরু হলেও এবার জেলা প্রশাসন থেকে এর কোনো আনুষ্ঠানিক অনুমোদন দেওয়া হয়নি। বিগত বছরগুলোতে মেলা ঘিরে মাদক, জুয়া, চাঁদাবাজি এবং অশ্লীলতার ব্যাপক অভিযোগ ওঠায় এবার প্রশাসন…

Read More

দেশের ৯ জেলায় কালবৈশাখী ও বজ্রবৃষ্টির পূর্বাভাস; নদীবন্দরে ১ নম্বর সতর্ক সংকেত

রাজধানী ঢাকাসহ দেশের নয়টি জেলায় কালবৈশাখী ঝড় ও বজ্রবৃষ্টির আভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। বৃহস্পতিবার (২ এপ্রিল) সকাল ৯টা পর্যন্ত এই পূর্বাভাস বহাল থাকবে বলে জানানো হয়েছে। আবহাওয়া পরিস্থিতির অবনতির আশঙ্কায় সংশ্লিষ্ট এলাকার নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। আবহাওয়া অধিদপ্তরের বিশেষ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, রংপুর, দিনাজপুর, ঢাকা, টাঙ্গাইল, ময়মনসিংহ, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম এবং…

Read More

‘টাকা তো ছাপিয়ে দিচ্ছি না, মূল্যস্ফীতি হবে কেন?’—সংসদে প্রধানমন্ত্রী তারেক রহমান

ফ্যামিলি কার্ড ও কৃষক কার্ডের মাধ্যমে দেওয়া অর্থ দেশে কোনো ধরনের মূল্যস্ফীতি ঘটাবে না বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান। উল্টো এই উদ্যোগের ফলে স্থানীয় অর্থনীতি আরও শক্তিশালী ও সচল হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেছেন। বুধবার (১ এপ্রিল) জাতীয় সংসদে রংপুর-৪ আসনের সংসদ সদস্য আকতার হোসেনের এক সম্পূরক প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী এসব কথা বলেন।…

Read More

‘ইরানের নৌ ও বিমানবাহিনী পুরোপুরি ধ্বংস হয়েছে’: জাতির উদ্দেশে ভাষণে ডোনাল্ড ট্রাম্প

এক মাসব্যাপী চলমান ইরান যুদ্ধের বর্তমান পরিস্থিতি নিয়ে জাতির উদ্দেশে ভাষণ দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।যুক্তরাষ্ট্রে স্থানীয় সময় রাত ৯টায় হোয়াইট হাউস থেকে দেওয়া এই ভাষণে তিনি দাবি করেন, ইরানের নৌবাহিনী ও বিমানবাহিনী বর্তমানে পুরোপুরি ধ্বংস হয়ে গেছে। ট্রাম্প আরও উল্লেখ করেন যে, দেশটির অধিকাংশ প্রভাবশালী নেতা ইতোমধ্যেই নিহত হয়েছেন। ভাষণের শুরুতেই প্রেসিডেন্ট ট্রাম্প নাসার ‘আর্টেমিস-২’…

Read More

নির্বাচনি ইশতেহার বাস্তবায়নের রূপরেখা তুলে ধরলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনের ষষ্ঠ দিনে প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান বিএনপি ঘোষিত নির্বাচনি ইশতেহার বাস্তবায়নের পূর্ণাঙ্গ রূপরেখা ও অর্জিত অগ্রগতির চিত্র তুলে ধরেছেন। বুধবার (১ এপ্রিল) সিলেট-২ আসনের সংসদ সদস্য মোছা. তাহসিনা রুশদীর এক লিখিত প্রশ্নের জবাবে তিনি সরকারের ১৮০ দিন, আসন্ন অর্থবছর এবং আগামী ৫ বছরের এই মহাপরিকল্পনা দেশবাসীকে জানান। প্রধানমন্ত্রী জানান, প্রান্তিক…

Read More

সংবিধান সংশোধনে সব দলের সমন্বয়ে বিশেষ কমিটি গঠনের ঘোষণা চিফ হুইপের

সংবিধান সংশোধনের লক্ষ্যে জাতীয় সংসদে একটি বিশেষ সংসদীয় কমিটি গঠন করতে যাচ্ছে সরকার। বুধবার (১ এপ্রিল) সংসদ কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে চিফ হুইপ নূরুল ইসলাম মনি এই গুরুত্বপূর্ণ তথ্য জানান। তিনি জানান, এই কমিটিতে সরকারি ও বিরোধী দলের পাশাপাশি স্বতন্ত্র সংসদ সদস্যদেরও আনুপাতিক হারে প্রতিনিধিত্ব থাকবে। কমিটির গঠন নিয়ে চিফ হুইপ বলেন, “আগামী…

Read More