ফেডের সিদ্ধান্ত ও ভূরাজনৈতিক উত্তেজনার মুখে বিশ্ববাজারে আরও বাড়ল স্বর্ণের দাম
মধ্যপ্রাচ্যে নতুন করে ছড়িয়ে পড়া উত্তেজনার প্রভাব ব্যাপকভাবে পড়ছে আন্তর্জাতিক স্বর্ণের বাজারে। এর ফলে বিগত কয়েকদিনের ধারাবাহিকতায় আজও বিশ্ববাজারে মূলবান এই ধাতুটির দাম বৃদ্ধির প্রবণতা দেখা গেছে। আন্তর্জাতিক বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় ব্যাংক ফেডারেল রিজার্ভের (ফেড) সুদের হার সংক্রান্ত গুরুত্বপূর্ণ সিদ্ধান্তের আগে বিশ্বজুড়ে বিনিয়োগকারীরা সতর্ক অবস্থান নিয়েছেন। একই সঙ্গে সাম্প্রতিক দরপতনের সুযোগ নিয়ে…
