আদালতের নির্দেশ পেলেই ভোট পুনর্গণনা: নির্বাচন কমিশনার আনোয়ারুল ইসলাম
আদালতের নির্দেশনা পাওয়া গেলে ভোট পুনর্গণনার বিষয়ে প্রয়োজনীয় সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার (ইসি) আনোয়ারুল ইসলাম সরকার। রোববার রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে নিজ দপ্তরে সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি কমিশনের এই অবস্থানের কথা পরিষ্কার করেন। শপথ গ্রহণের সাংবিধানিক বাধ্যবাধকতা প্রসঙ্গে তিনি বলেন, সংবিধানের ১৪৮ অনুচ্ছেদ অনুযায়ী ফলাফল ঘোষণার পর তিন দিনের মধ্যে স্পিকার বা…
