সংসদে স্বরাষ্ট্রমন্ত্রীর প্রশংসা রুমিন ফারহানার
ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের স্বতন্ত্র সংসদ সদস্য ব্যারিস্টার রুমিন ফারহানা জাতীয় সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের ভূয়সী প্রশংসা করার পাশাপাশি দেশে চলমান ‘মব কালচার’ বা গণপিটুনি বন্ধে সরকারের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন। সোমবার (৩০ মার্চ) ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনে সম্পূরক প্রশ্ন করার সময় তিনি এসব কথা বলেন। রুমিন ফারহানা তাঁর বক্তব্যের শুরুতে স্বরাষ্ট্রমন্ত্রীকে একজন অত্যন্ত দক্ষ ও…
