রাজধানীর এভারকেয়ার হাসপাতাল এলাকায় ড্রোন উড়ানো নিষিদ্ধ করল ডিএমপি
রাজধানীর এভারকেয়ার হাসপাতাল এবং এর আশেপাশের এলাকায় সব ধরনের ড্রোন উড়ানোর ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। বুধবার (২৪ ডিসেম্বর) দুপুরে ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগের উপ-পুলিশ কমিশনার মুহাম্মদ তালেবুর রহমান এই সিদ্ধান্তের কথা জানান। পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, জনশৃঙ্খলা রক্ষার স্বার্থে ঢাকা মেট্রোপলিটন পুলিশ অর্ডিন্যান্স-এর ২৮ ধারায় অর্পিত ক্ষমতাবলে এই…
