Abul Hossain

Image

বাগেরহাট–১ (ফকিরহাট–মোল্লাহাট–চিতলমারী) আসনে এডভোকেট শেখ ওয়াহিদুজ্জামান দিপুর গণসংযোগ

বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য এবং বাগেরহাট–১ (ফকিরহাট–মোল্লাহাট–চিতলমারী) আসনে ধানের শীষের মনোনয়নপ্রত্যাশী এডভোকেট শেখ ওয়াহিদুজ্জামান দিপু শুক্রবার (২১ নভেম্বর) দিনব্যাপী ব্যাপক গণসংযোগ করেন। জুমার নামাজ শেষে ফকিরহাটের বারাসিয়া এলাকা থেকে তিনি প্রচারণা শুরু করে সাধারণ মানুষের কাছে ধানের শীষে ভোট চান। গণসংযোগে তার সঙ্গে ছিলেন এডভোকেট এনায়েত হোসেন, এডভোকেট অসীম কুমার, এডভোকেট সমর পান্ডে, মোঃ…

Read More
Image

জন্মদিনে নারীর নিরাপত্তা ও ক্ষমতায়ন নিয়ে পাঁচ প্রতিশ্রুতি জানালেন তারেক রহমান

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তার জন্মদিনে ভেরিফায়েড ফেসবুক পেজে প্রকাশিত এক পোস্টে বাংলাদেশের নারীদের নিরাপত্তা ও মর্যাদা নিশ্চিত করতে পাঁচটি অগ্রাধিকারভিত্তিক পরিকল্পনা তুলে ধরেছেন। তিনি লেখেন, দ্রুত বদলে যাওয়া ডিজিটাল বিশ্ব যেমন নতুন সুযোগ তৈরি করছে, তেমনি আমাদের মেয়েদের ভবিষ্যৎ নিয়ে উদ্বেগও বাড়ছে। প্রতিদিন বহু নারী অনলাইন ও অফলাইনে হয়রানি, হুমকি ও সহিংসতার মুখোমুখি…

Read More
Image

মনোনয়ন পেলে বাগেরহাট-১ আসনটি তারেক রহমানকে উপহার দিতে চান অ্যাডভোকেট শেখ ওয়াহিদুজ্জামান দিপু।

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে বাগেরহাট-১ (ফকিরহাট–মোল্লাহাট–চিতলমারী) আসনে রাজনৈতিক অঙ্গনে ব্যাপক আলোচনায় রয়েছেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য অ্যাডভোকেট শেখ ওয়াহিদুজ্জামান দিপু। দলীয় মনোনয়ন পেলে তিনি নির্বাচনী আসনটি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে “উপহার” দিতে চান বলে জানিয়েছেন। নির্বাচন সামনে রেখে জেলাজুড়ে উঠান বৈঠক, জনসংযোগ এবং তারেক রহমান ঘোষিত ৩১ দফা কর্মসূচি প্রচারে সক্রিয়…

Read More
Image

নির্বাচন ঠেকাতেই নুরের ওপর হামলা: বিএনপি নেতা

ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুরের ওপর হামলা নির্বাচনী প্রক্রিয়া বানচালের অংশ বলে অভিযোগ করেছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবদিন ফারুক। তার দাবি, নির্বাচন কমিশন রোডম্যাপ ঘোষণার পরপরই পরিকল্পিতভাবে নুরকে গুরুতর আহত করে হাসপাতালে পাঠানো হয়েছে। এর পেছনে আওয়ামী লীগকে পুনর্বাসনের ষড়যন্ত্র কাজ করছে বলে মন্তব্য করেন তিনি। বুধবার দুপুরে নোয়াখালীর সেনবাগ থানার মোড়ে বিএনপির…

Read More
Image

স্থগিতাদেশ প্রত্যাহার না হলে নির্বাচনে অংশ নিতে পারবে না আওয়ামী লীগ: ইসি সানাউল্লাহ

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কার্যক্রম স্থগিত থাকা দলগুলো অংশ নিতে পারবে না বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার আবুল ফজল মো. সানাউল্লাহ। এর ফলে আওয়ামী লীগও প্রতীক নিয়ে নির্বাচনে অংশ নিতে পারবে না বলে ইঙ্গিত দিয়েছেন তিনি। বুধবার নির্বাচন কমিশন সচিবালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে সানাউল্লাহ বলেন, যে দলের কার্যক্রম স্থগিত থাকবে, তাদের প্রতীকও স্থগিত থাকবে। সেই…

Read More
Image

কাকরাইলে জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয়ে হামলা ও অগ্নিসংযোগ

রাজধানীর কাকরাইলে জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয়ে হামলা ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। শনিবার (৩০ আগস্ট) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে এ ঘটনাকে কেন্দ্র করে পুরো এলাকায় তীব্র উত্তেজনা ছড়িয়ে পড়ে। প্রত্যক্ষদর্শীদের ভাষ্য অনুযায়ী, বিকালে একদল বিক্ষোভকারী মিছিল নিয়ে কাকরাইল মোড়ে পৌঁছালে তারা পুলিশের দিকে ইটপাটকেল ও জুতা ছোড়ে। কিছুক্ষণ পর সড়কে অগ্নিসংযোগের পাশাপাশি জাতীয় পার্টির অফিসে হামলা…

Read More
Image

জাতীয় পার্টি নিষিদ্ধসহ তিন দাবি রাশেদ খানের

গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান অভিযোগ করেছেন, তাদের সভাপতি নুরুল হক নুরের ওপর হামলা হত্যার উদ্দেশ্যেই চালানো হয়েছে। এ ঘটনায় সরকারের কাছে তিনি তিন দফা দাবি উত্থাপন করেছেন। শনিবার বিকেলে রাজধানীর বিজয়নগরে দলীয় কার্যালয়ের সামনে অনুষ্ঠিত সমাবেশে তিনি এ দাবি জানান। এর আগে দলীয় নেতাকর্মীরা বিভিন্ন ওয়ার্ড থেকে বিক্ষোভ মিছিল নিয়ে সেখানে জড়ো হন।…

Read More
Image

নির্বাচন বানচালের চেষ্টা করছে একটি গোষ্ঠী: মির্জা ফখরুল

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে বানচালের ষড়যন্ত্র চলছে বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, একটি উগ্রবাদী গোষ্ঠী দেশকে বিভক্ত করার চেষ্টা চালাচ্ছে। শনিবার বিকেলে ময়মনসিংহ টাউন হলে জাতীয়তাবাদী ক্ষুদ্র জাতিগোষ্ঠী দলের প্রথম জাতীয় প্রতিনিধি সমাবেশে এ অভিযোগ করেন তিনি। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বিশেষ অতিথির…

Read More
Image

যশোরে বিএনপি কর্মীকে গলা কেটে হত্যা

যশোরের বেনাপোলে দুর্বৃত্তদের হাতে মিজানুর রহমান (৪২) নামের এক গরু ব্যবসায়ী ও বিএনপি কর্মী খুন হয়েছেন। শুক্রবার (২৯ আগস্ট) ভোরে ছোট আঁচড়া গ্রামে নিজ বাড়ির সামনেই তাকে গলা কেটে হত্যা করা হয়। নিহত মিজানুর ওই এলাকার হানিফ সর্দারের ছেলে। পরিবারের সদস্যরা জানান, ভোরে কাজে বের হলে দুর্বৃত্তরা তাকে ধরে গলা কেটে ফেলে এবং মৃত্যু নিশ্চিত…

Read More
Image

পাথরঘাটায় গ্রিড সংকটে বিদ্যুৎহীনতা, ভোগান্তিতে ৩ লাখ মানুষ

বরগুনার পাথরঘাটা উপজেলায় নেই নিজস্ব বিদ্যুৎ গ্রিড। ফলে সামান্য বজ্রপাত বা ঝড়ো হাওয়াতেই পুরো এলাকার বিদ্যুৎ ও নেটওয়ার্ক ব্যবস্থা ভেঙে পড়ে। দীর্ঘদিন ধরে এ সমস্যায় প্রায় ৩ লাখ মানুষ চরম ভোগান্তিতে ভুগছেন। সবচেয়ে কাছের গ্রিড স্টেশনটি ভান্ডারিয়ায়, যা পাথরঘাটা থেকে প্রায় ৬৬ কিলোমিটার দূরে। এ কারণে লাইনটির যেকোনো স্থানে ত্রুটি দেখা দিলেই গোটা উপজেলায় বিদ্যুৎ…

Read More