Abul Hossain

Image

প্লট কেলেঙ্কারি: দুদকে রাজউকের ৩ কর্মকর্তার সাক্ষ্য

পূর্বাচল নতুন শহর প্রকল্পে প্লট বরাদ্দের ক্ষেত্রে ভয়াবহ জালিয়াতির অভিযোগে দায়ের করা মামলায় রাজউকের তিন কর্মকর্তা আদালতে সাক্ষ্য দিয়েছেন। বৃহস্পতিবার (২৮ আগস্ট) ঢাকার চার নম্বর বিশেষ জজ আদালতে উপপরিচালক মাহবুবার রহমান, সহকারী পরিচালক অসীম শীল ও কর্মকর্তা উল্লাস চৌধুরী পৃথক মামলায় সাক্ষ্য দিতে গিয়ে বলেন, শেখ রেহানা ও তার দুই মেয়ে টিউলিপ রিজওয়ানা সিদ্দিক এবং…

Read More
Image

খুলনায় যুবদল নেতাকে বাসায় ঢুকে হত্যা

খুলনার ডুমুরিয়া উপজেলায় ভাড়া বাসায় ঢুকে যুবদল নেতা মো. শামীমকে কুপিয়ে ও গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। শুক্রবার (২২ আগস্ট) গভীর রাতে উপজেলার আঠারো মাইল এলাকায় সৈয়দ ঈসা কলেজের পাশে এ ঘটনা ঘটে। শনিবার সকালে পরিবারের সদস্যরা রক্তাক্ত মরদেহ দেখতে পেয়ে পুলিশে খবর দেন। নিহত শামীম সাতক্ষীরার তালা উপজেলার উথুলি গ্রামের আব্দুল গফফার শেখের ছেলে…

Read More
Image

ঢাকাগামী যমুনা এক্সপ্রেস বিমানবন্দর এলাকায় লাইনচ্যুত

জামালপুরের তারাকান্দি থেকে ছেড়ে আসা আন্তঃনগর যমুনা এক্সপ্রেস (৭৪৬) শনিবার (২৩ আগস্ট) সকালে রাজধানীর বিমানবন্দর রেলওয়ে স্টেশনের আউটার সিগনালের কাছে লাইনচ্যুত হয়েছে। সকাল ৮টা ১০ মিনিটের দিকে এ দুর্ঘটনা ঘটে। রেলওয়ে সূত্র জানিয়েছে, ট্রেনের সামনের দিকের তৃতীয় নম্বর কোচ (৭০৬৩) লাইনচ্যুত হয়। তবে এ ঘটনায় কোনো হতাহত হয়নি। ঘটনার পর লাইনচ্যুত বগির সামনের অংশ ক্যান্টনমেন্ট…

Read More
Image

রাজনীতি ইনকামের জন্য নয়, সেবার জন্য করতে হবে: এ্যানি

রাজনীতি জনগণের সেবা ও সম্মানের জন্য, ইনকামের জন্য নয়— মন্তব্য করেছেন বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি। শুক্রবার (২২ আগস্ট) দুপুরে লক্ষ্মীপুরের রামগতি উপজেলার আলেকজান্ডার মডেল সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে উপজেলা ও পৌর বিএনপির দ্বিবার্ষিক সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি বলেন, “রাজনীতিতে মোড়লগিরি করার মানসিকতা বাদ দিতে হবে। নেতা হওয়া মানে আয় করার সুযোগ নয়,…

Read More
Image

শেখ হাসিনার বিচার একদিন এ মাটিতেই হবে: মির্জা ফখরুল

গুম ও খুনের জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দায়ী করে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, এ অপরাধের বিচার এ দেশের মাটিতেই একদিন হবেই। শুক্রবার (২২ আগস্ট) বিকেলে রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউতে আয়োজিত ‘মায়ের ডাক’ কর্মসূচিতে তিনি বলেন, গুম-খুনের সঙ্গে যারা জড়িত, বিএনপি তাদের খুঁজে বের করবে এবং বিচারের আওতায় আনবে। মানবতাবিরোধী অপরাধের জন্য শেখ…

Read More
Image

আসন কমানোর প্রস্তাবে বাগেরহাটে সড়ক অবরোধ

জাতীয় সংসদের আসন কমানোর প্রস্তাবের প্রতিবাদে বাগেরহাটে চার ঘণ্টা সড়ক অবরোধ করেছে বিভিন্ন রাজনৈতিক দল ও সাধারণ মানুষ। বৃহস্পতিবার (২১ আগস্ট) সকাল ৯টা থেকে দুপুর ১টা পর্যন্ত খুলনা–মাওয়া মহাসড়কের নওয়াপাড়া ও কাটাখালী মোড়ে এ অবরোধ কর্মসূচি পালন করা হয়। অবরোধ চলাকালে মহাসড়কের দুই প্রান্তে ট্রাক দাঁড় করিয়ে যান চলাচল বন্ধ রাখা হয়। এতে শত শত…

Read More

অবাধ ও সুষ্ঠু নির্বাচন এখনো অনিশ্চিত: রিজভী

দেশে গণতন্ত্র পুনরুদ্ধার হয়নি এবং অবাধ-সুষ্ঠু নির্বাচন এখনও নিশ্চিত হয়নি বলে মন্তব্য করেছেন বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। বুধবার (২০ আগস্ট) দুপুরে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, “আমাদের লড়াই শেষ হয়নি। গণতন্ত্র ফিরিয়ে আনতে সামনে আরও কঠিন পথ অতিক্রম করতে হবে। নানা ষড়যন্ত্র ও মাস্টারপ্ল্যানের কথাও শোনা যাচ্ছে।” তিনি…

Read More
Image

নির্বাচনই জনগণের অধিকার প্রতিষ্ঠার প্রথম পদক্ষেপ: তারেক রহমান

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, আগামী জাতীয় নির্বাচন হবে জনগণের রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠার প্রথম ধাপ। তিনি জানান, অন্তর্বর্তীকালীন সরকার ইতিমধ্যেই ঘোষণা দিয়েছে যে ইনশাআল্লাহ আগামী রোজার আগেই জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে। রোববার বিকেলে রাজশাহী মহানগর বিএনপির দ্বিবার্ষিক সম্মেলনে ভার্চ্যুয়ালি যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্যে তারেক রহমান বলেন, স্বৈরাচার পতনের পর এখন আমাদের দায়িত্ব জনগণের…

Read More
Image

স্বৈরাচারমুক্ত বাংলাদেশ গড়ার আহ্বান প্রধান উপদেষ্টার

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, জুলাই গণঅভ্যুত্থান আমাদের সামনে একটি নতুন স্বপ্নের দ্বার খুলে দিয়েছে— যেখানে থাকবে না কোনো বৈষম্য, দুর্নীতি ও স্বৈরাচার। গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে দেওয়া এক বাণীতে তিনি বলেন, এই ঐতিহাসিক দিনে আমরা স্মরণ করছি সেই সাহসী তরুণ, শ্রমিক ও সাধারণ মানুষদের, যারা শহীদ হয়েছেন, আহত হয়েছেন বা আজীবনের…

Read More
Image

পিআর পদ্ধতি নয়, স্বচ্ছ নির্বাচন দরকার

দেশের সাধারণ মানুষ এখনো ইভিএম ঠিকমতো বুঝে না, তারা কীভাবে সংখ্যানুপাতিক প্রতিনিধিত্ব (পিআর) পদ্ধতি বুঝবে— এমন মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। মঙ্গলবার (২৯ জুলাই) দুপুরে জাতীয় প্রেস ক্লাবে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি শফিউল বারী বাবুর পঞ্চম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। তিনি বলেন, দেশে নতুন নতুন…

Read More