প্রস্তাবিত বাজেট ধনী-দরিদ্রের বৈষম্য কমাতে সহায়ক হবে: জাতীয় সংসদে সরকারি দলের এমপিরা
চলতি ২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত জাতীয় বাজেট দেশে ধনী-দরিদ্রের মধ্যকার বৈষম্য কমাতে বিশেষ সহায়ক হবে বলে মন্তব্য করেছেন সরকারি দলের সংসদ সদস্যরা। তারা বলেছেন, দেশের প্রান্তিক ও মধ্যবিত্ত জনগোষ্ঠীর পাশে দাঁড়ানোর দৃঢ় অঙ্গীকার ও তাদের স্বার্থ সুরক্ষার লক্ষ্য থেকেই সরকার এই জনকল্যাণমুখী বাজেট প্রণয়ন করেছে। বৃহস্পতিবার (১৮ জুন) জাতীয় সংসদে ২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেটের ওপর আয়োজিত…
